সর্বশেষ »

পাকিস্তানে সেনাবাহিনীর সঙ্গে তালেবানদের সংঘর্ষ : ১২ সেনাসহ নিহত ৩৬

আন্তর্জাতিক ডেস্ক, ০৮ মে (প্রাইম নিউজ বিডি ডটকম) – পাকিস্তানের উপজাতি অধ্যুষিত উত্তর ওয়াজিরিস্তানে সেনাবাহিনীর সঙ্গে তালেবানদের সংঘর্ষে অন্ততঃ ৩৬ জন নিহত ও অপর প্রায় ১০০ জন আহত হয়েছে। সংঘর্ষের পর সেনাবাহিনী তালেবানদের বিরুদ্ধে আরো কঠোর পদক্ষেপ নেয়ার হুমকি দিয়েছে। উত্তর ওয়াজিরিস্তানের প্রধান শহর মিরানশাহ’র কাছে রোববার একটি সামরিক বহরের ওপর তালেবানরা রকেট হামলা চালালে সংঘর্ষ শুরু হয়। এতে নিহতদের মধ্যে ১২ জন পাকিস্তানি সৈন্য। নিহত সৈন্যদের তিনজনকে তালেবানরা অপহরণের পর গলা কেটে হত্যা করেছে বলে স্থানীয় একজন নিরাপত্তা কর্মকর্তা আজ জানিয়েছেন। তিনি বলেছেন, দু’দিনের এ সংঘর্ষে দুই শিশু ও তিন নারীসহ সাতজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। এতে তালেবানদের পক্ষে নিহতের সংখ্যা ১৭। এ ছাড়া, আহতদের মধ্যে অন্ততঃ ২০ জন সরকারি সৈন্য। স্থানীয় বয়োবৃদ্ধ ব্যক্তিদের মধ্যস্থতায় প্রশাসনের সঙ্গে তালেবানদের এক বৈঠকের পর সংঘর্ষ বন্ধ হয়েছে বলে সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে। আজ সকাল থেকে মিরানশাহ’র দোকানপাট খুলতে শুরু করেছে বলে সংবাদদাতারা জানিয়েছেন। সূত্র : রেডিও তেহরান

 এই রিপোর্ট পড়েছেন  1112 - জন
 রিপোর্ট »মঙ্গলবার, ৮ মে , ২০১২. সময়-৭:৪১ pm | বাংলা- 25 Boishakh 1419
রিপোর্ট শেয়ার করুন  »
Share on Facebook!Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Seed Newsvine!Reddit!

Leave a Reply

3 + 8 =  

| | | | | | | | | |
Copyright@All Right Reserved.> Editor: Gias uddin Mamun, 60 Bara Mogh Bazar,Dhaka 1217.Bangladesh. # (বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ই-মেইল করুন) phone: 8801715990853, 8801534311099, 88028353669 #
☼ ডিজাইন প্রাইম নিউজ বিডি কর্তৃক সংরক্ষিত primenews27@gmail.com  »
GO TOP