সর্বশেষ »

জয়পুরহাটে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

এস.এস মিঠু, জয়পুরহাট প্রতিনিধি, ০৮ মে (প্রাইম নিউজ বিডি ডটকম) – বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার ঘটনার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা যুবদল।

এ উপলক্ষে আজ মঙ্গলবার বিকাল ৫টায় দলীয় কার্যালয় হতে জেলা যুবদলের একটি বিক্ষোভ বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিক্ষোভ মিছিলটি কেন্দ্রীয় মসজিদের সামনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে জেলা যুবদলের সভাপতি সেমি রেজা ডিউকের সভাপতিত্বে আয়োজিত প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারন সম্পাদক ফজলুর রহমান,বিএনপি নেতা অ্যাডভোকেট হেনা কবির,মতিউর রহমান, ওয়ার্ড কাউন্সিলর গোলজার হোসেন, জেলা যুবদল সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান সুইট, যুবদল নেতা শুভ্র, শহীদুল ইসলাম, ছাত্রদল নেতা মাসুদ রানা প্রধান প্রমুখ।

 এই রিপোর্ট পড়েছেন  1131 - জন
 রিপোর্ট »মঙ্গলবার, ৮ মে , ২০১২. সময়-৭:৪৯ pm | বাংলা- 25 Boishakh 1419
রিপোর্ট শেয়ার করুন  »
Share on Facebook!Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Seed Newsvine!Reddit!

Leave a Reply

4 + 9 =  

| | | | | | | | | |
Copyright@All Right Reserved.> Editor: Gias uddin Mamun, 60 Bara Mogh Bazar,Dhaka 1217.Bangladesh. # (বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ই-মেইল করুন) phone: 8801715990853, 8801534311099, 88028353669 #
☼ ডিজাইন প্রাইম নিউজ বিডি কর্তৃক সংরক্ষিত primenews27@gmail.com  »
GO TOP