সর্বশেষ »

খাদ্যে পুষ্টিমান অর্জন সরকাররের বড় চ্যালেঞ্জ : খাদ্যমন্ত্রী

ঢাকা, ৮ মে (প্রাইম নিউজ বিডি ডটকম) –খাদ্য মজুদে সাফল্যের পর এবার পুষ্টিমানের নিশ্চয়তা অর্জনই সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। আজ রাজধানীর একটি হোটেলে আয়োজিত খাদ্য নিরাপত্তা বিষয়ক এক সেমিনারে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, খাদ্য মজুদে সাফল্যের পর পুষ্টিমানের নিশ্চয়তা দেয়াই সরকারের মূল চ্যালেঞ্জ। তিনি আরো বলেন, খাদ্য নিরাপত্তার যে আরেকটি দিক পুষ্টি, এটি আমাদেরকে অর্জন করতে হবে। এ জন্য আমাদের আরো অনেক কর্মসূচি লাগবে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে চাঙা করতে সরকারের নেয়া বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরে আব্দুর রাজ্জাক বলেন, এ মুহূর্তে বাংলাদেশে আমাদের ফুড স্টক এভার হায়েস্ট ইন হিস্ট্রি অব বাংলাদেশ। বাংলাদেশের ইতিহাসে এখন সর্বোচ্চ ১২ লাখ টন খাবার আমাদের গুদামে রয়েছে। মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে এ কথা জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, সিন্ডিকেট নয়, খাদ্য পণ্যের দাম নির্ভর করে চাহিদা ও সরবরাহের উপর। তবে দেশে শিশুমৃত্যুর হার উল্লেখযোগ্য হারে কমেনি বলেও জানান খাদ্যমন্ত্রী।

 এই রিপোর্ট পড়েছেন  1113 - জন
 রিপোর্ট »মঙ্গলবার, ৮ মে , ২০১২. সময়-৪:৫২ pm | বাংলা- 25 Boishakh 1419
রিপোর্ট শেয়ার করুন  »
Share on Facebook!Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Seed Newsvine!Reddit!

Leave a Reply

4 + 3 =  

| | | | | | | | | |
Copyright@All Right Reserved.> Editor: Gias uddin Mamun, 60 Bara Mogh Bazar,Dhaka 1217.Bangladesh. # (বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ই-মেইল করুন) phone: 8801715990853, 8801534311099, 88028353669 #
☼ ডিজাইন প্রাইম নিউজ বিডি কর্তৃক সংরক্ষিত primenews27@gmail.com  »
GO TOP