শাহীনুর রহমান শাহীন, পাবনা প্রতিনিধি, ০৮ মে (প্রাইম নিউজ বিডি ডটকম) – পাবনার ঈশ্বরদীতে বৈদ্যুতিক লাইনে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে এক বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া মোল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম আব্দুল খালেক (৪০)। তার বাড়ি ঈশ্বরদী উপজেলার মীরকামারি গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে ১১ হাজার ভোল্টেজের বৈদ্যুতিক লাইনে কাজ করছিলেন বিদ্যুৎ শ্রমিক আব্দুল খালেক ও রেজাউল করিম (৩৭)। একপর্যায়ে ওই লাইনের বৈদ্যুতিক তার পাশের গাছে জড়িয়ে যায়।
ওই দুই শ্রমিক গাছ থেকে তার ছাড়ানোর চেষ্টাকালে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই আব্দুল খালেকের মৃত্যু হয়।
এই রিপোর্ট পড়েছেন 1120 - জন









