সর্বশেষ »

ঈশ্বরদীতে বাধার মুখে রেলের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান বন্ধ

শাহীনুর রহমান শাহীন, পাবনা প্রতিনিধি, ০৮ মে (প্রাইম নিউজ বিডি ডটকম) – এলাকাবাসীর বাধার মুখে আজ মঙ্গলবার পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশীতে রেলের অবৈধ উচ্ছেদ অভিযান বন্ধ হয়ে গেছে।

রেল সূত্র জানায়, আগের ঘোষণা অনুযায়ী মঙ্গলবার পাকশীতে রেলের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালানো হয়। পুলিশ, আনসার, রেলের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে উচ্ছেদ অভিযান শুরু করতেই শত শত এলাকাবাসী সমবেত হয়ে উচ্ছেদে বাধা দেন।

এক পর্যায়ে বিক্ষোভ মিছিল নিয়ে এলাকাবাসী পাকশী রেলওয়ে ভূ-সম্পত্তি অফিস ও বিভাগীয় রেলওয়ে ম্যানেজারের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন। এসময় ওই দুটি অফিসের কর্মকর্তারা অফিসে অবর“দ্ধ হয়ে পড়েন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে পাকশী রেলওয়ে বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা কিরণ চন্দ্র রায় জানান, স্থানীয় লোকজনের বাধা ও আপত্তির কারণে উচ্ছেদ অভিযান আপাতত বন্ধ রাখা হয়েছে। পরে আবারও এ উচ্ছেদ অভিযান চালানো হবে।

পাকশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকিউল ইসলাম তপন সরদার জানান, উচ্ছেদ অভিযানে নামার আগে রেলওয়ে কর্তৃপক্ষ ইউনিয়ন পরিষদকে বিষয়টি জানায়নি। উচ্ছেদের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীকে বোঝানোর পর তারা শান্ত হয় বলে তিনি জানান।

 এই রিপোর্ট পড়েছেন  1121 - জন
 রিপোর্ট »মঙ্গলবার, ৮ মে , ২০১২. সময়-৮:১০ pm | বাংলা- 25 Boishakh 1419
রিপোর্ট শেয়ার করুন  »
Share on Facebook!Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Seed Newsvine!Reddit!

Leave a Reply

5 + 1 =  

| | | | | | | | | |
Copyright@All Right Reserved.> Editor: Gias uddin Mamun, 60 Bara Mogh Bazar,Dhaka 1217.Bangladesh. # (বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ই-মেইল করুন) phone: 8801715990853, 8801534311099, 88028353669 #
☼ ডিজাইন প্রাইম নিউজ বিডি কর্তৃক সংরক্ষিত primenews27@gmail.com  »
GO TOP