সর্বশেষ »

ইলিয়াস আলী কে ফেরত দিন এবং নেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করুন:কানাডা বিএনপি ও অঙ্গসংগঠন

আবুল বাসার মানিক,কানাডা, ৭মে । বি,এন,পি সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বি,এন,পি,র সভাপতি জননেতা এম,ইলিয়াস আলীকে নিঃশর্ত ফেরত দান এবং জাতীয় নেতাদের বিরুদ্ধে হয়রানীমুলক মিথ্যা মামলা প্রত্যাহারে প্রতিবাদে কানাডা বি,এন,পি ও এর অঙ্গসংগঠনের যৌথ উদ্দেগে এক প্রতিবাদ সভা ও মানব বন্ধন কানাডা বি,এন,পি সহ সভাপতি আলহাজ্ব সাইদুর রমানের সভাপতিত্বে মন্ট্রিয়ল পার্ক মেট্রো স্টেশনের স্টেশনের সামনে অনুষ্ঠিত হয় ।
সভাপতির বক্তব্বে আলহাজ্ব সাইদুর রহমান বলেন, জননেতা ইলিয়াস আলীর সন্ধান দিন না হয় সারা দুনিয়া ব্যাপী হাছিনার স্বৈরাচারী আচারনের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে বাকশালী শাসনের পতন ঘটানো হবে ।
বি,এন,পি সাধারন সম্পাদক জনাব আরমান মিয়া মাস্টার বলেন, গুম,হত্তা,মামলা দিয়ে কেউ কোন দিন ক্ষমতা স্থায়ী করতে পারেনি আওয়ামীলীগ ও পারবেনা। যত বেশী দমন পীড়ন চলবে হাছিনার পতন তত ধ্রুত তরান্বিত হবে।
জিয়া পরিষদ কানাডা শাখার সভাপতি জনাব নবী হোসেন বলেন, টিপাইমুখ বাঁধের প্রতিবাদের অন্যতম নেতা ইলিয়াস আলীকে ভারতের নির্দেশে গুম করা হয়েছে ।ভারতের পদলেহন কারী এই সরকারকে মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না।
জাসাস কানাডা শাখার  সভাপতি জনাব সিরাজুল ইসলাম মিজি বলেন, জাতীয় নেতাদের নামে মিথ্যা মামলা দিয়ে সরকার তার জনবিচ্ছিন্নতার প্রমান জাতির সামনে তুলে ধরল। অবিলম্বে জাতীয় নেতাদের হয়রানী মুলক মামলা প্রত্যাহারের দাবী জানান।
স্বেচ্ছাসেবক দল কানাডা শাখার সভাপতি জনাব আবুল বাসার মানিক বলেন, আওয়ামীলীগ ও গনতন্ত্র একসাথে চলতে পারেনা এটা বারবার প্রমানিত বিধায় গণতন্ত্র ও দেশের উন্নয়নের স্বার্থে আওয়ামীলীগ কে বর্জন করতে হবে।
কুইবেক প্রাদেশিক বি,এন,পি’র সভাপতি এডঃ আব্দুল মান্নান বলেন, বাকশালী শাসনের অবসান এখন মানুষের প্রানের দাবী এবং এই দাবী বাস্তবায়নে দেশে বিদেশে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
মন্ট্রিয়ল সিটি বি,এন,পি সভাপতি জনাব কামরুল ইসলাম বলেন, সুরঞ্জিত সেনের চুরির ঘটনা কে ধামাচাপা দেয়ার জন্যই সরকার গুম,হত্তা,মামলার পথ বেছে নিয়েছে,চোর ও রাষ্ট্রীয় সম্পদ লুট কারীদের বিচার অচিরেই দেশের মাটিতে হবে ইনশাল্লাহ।
এ ছাড়াও বক্তব্য রাখেন কানাডা বি,এন,পি,র প্রতিষ্ঠাতা সভাপতি দেওয়ান এ,িব,এম রাজ্জাক রাজু, প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক জনাব জিয়া উল হক জিয়া,জিয়া পরিষদ কানাডা শাখার সাধারন সম্পাদক জনাব হাফিজুর রহমান,স্বেচ্ছাসেবক দল কানাডা শাখার সাধারন সম্পাদক জনাব সেলিম রেজা, কুইবেক প্রাদেশিক বি,এন,পির সাধারন সম্পাদক জাহাংগীর আলম,মন্ট্রিয়ল সিটি বি,এন,প’র সাধারন সম্পাদক জনাব কামরুল ইসলাম রানা  সহ আরো অনেকে।

 এই রিপোর্ট পড়েছেন  1116 - জন
 রিপোর্ট »মঙ্গলবার, ৮ মে , ২০১২. সময়-১২:০০ pm | বাংলা- 25 Boishakh 1419
রিপোর্ট শেয়ার করুন  »
Share on Facebook!Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Seed Newsvine!Reddit!

Leave a Reply

3 + 9 =  

| | | | | | | | | |
Copyright@All Right Reserved.> Editor: Gias uddin Mamun, 60 Bara Mogh Bazar,Dhaka 1217.Bangladesh. # (বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ই-মেইল করুন) phone: 8801715990853, 8801534311099, 88028353669 #
☼ ডিজাইন প্রাইম নিউজ বিডি কর্তৃক সংরক্ষিত primenews27@gmail.com  »
GO TOP