স্পোর্টস ডেস্ক, ০৮ মে (প্রাইম নিউজ বিডি ডটকম) – ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) দিল্লি ডেয়ারডেভিলসকে ৬ উইকেটে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে কলকাতা নাইট রাইডার্স।
এই লড়াইয়ে নামার আগে দিল্লি ১০ খেলায় আট জয়ে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় এককভাবে শীর্ষে অবস্থান করছিল।
অন্যদিকে কলকাতা ১১ খেলায় ১৫ পয়েন্ট নিয়ে ছিল দ্বিতীয় স্থানে। কলকাতা জয়ী হয়ে ১৭ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে ওঠে গেলো।
গতকাল সোমবার দিল্লির ফিরোজ শাহ কোটলায় টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৫৩ রান করে দিল্লি। জবাবে ১৮ ওভার ৪ বলে ৪ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় কলকাতা।
এই রিপোর্ট পড়েছেন 117 - জন









