Daily Archives: Monday, 7 May
জাতীয়তাবাদী যুবদল সাধারণ সম্পাদক নীরবের বাসায় পুলিশের তল্লাশি
ঢাকা, ৭ মে: প্রাইম নিউজ বিডি ডটকম : জাতীয়তাবাদী যুবদল দলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরবের বাসায় তল্লাশি চালিয়েছে পুলিশ। হরতালে সচিবালয়ে ককটেল বিস্ফোরণ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি ভাঙচুরের মামলায় সোমবার বিকেলে জামিন পাওয়ার ঘণ্টা চারেকের মধ্যেই তার বাসায় তল্লাশি শুরু করা হয়। এব্যাপারে থেকে রাত ৯.৭ মিনিটের সময়… বিস্তারিত
আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথের আন্দোলনও চলবে : ফখরুল
স্টাফ রিপোর্টার, ঢাকা, ০৭ মে (প্রাইম নিউজ বিডি ডটকম) – বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আইনি লড়াইয়ের পাশাপাশি আমাদের রাজপথের আন্দোলনও চলবে। আজ সোমবার বিকালে হাই কোর্ট থেকে আপাতত মুক্ত হয়ে সরাসরি নয়া পল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আসার পর সেখানে উপস্থিত সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।… বিস্তারিত
কিশোরগঞ্জে এসএসসি পরীক্ষায় ফেল করায় তরুণীর আত্মহত্যা
এম.এ.হক বাপ্পী, কিশোরগঞ্জ প্রতিনিধি, ০৭ মে (প্রাইম নিউজ বিডি ডটকম) – কিশোরগঞ্জের অষ্টগ্রামে এসএসসি পরীক্ষায় ফেল করে দিপালী দাস নামে এক ছাত্রী ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। স্থানীয় কলমা ইউনিয়নের চেয়ারম্যান সাধন চন্দ্র দাসসহ এলাকাবাসী জানান, হালালপুর গ্রামের মৃত হরিশ চন্দ্র দাসের মেয়ে দিপালী দাস এবার অষ্ট্রগ্রামের মোহনতলা হাইস্কুলের মানবিক শাখা… বিস্তারিত
এসএসসি পরীক্ষার ফলাফলে পাবনার সেরা ১০টি শিক্ষা প্রতিষ্ঠান
শাহীনুর রহমান শাহীন, পাবনা প্রতিনিধি, ০৭ মে (প্রাইম নিউজ বিডি ডটকম) – রাজশাহী শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত এবারের এসএসসি পরীক্ষায় বরাবরের মতো এবছরও পাবনা জেলায় শীর্ষ স্থান দখল করেছে পাবনা ক্যাডেট কলেজ। বোর্ডে যার অবস্থান দ্বিতীয়। পাবনা ক্যাডেট কলেজ থেকে ৫৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে সবাই জিপিএ-৫ (এ প্লাস) পেয়ে উত্তীর্ণ… বিস্তারিত
রাবিতে শিবির কর্মী আটক
আনিসুর রহমান রনি, রাবি প্রতিনিধি, ০৭ (প্রাইম নিউজ বিডি ডটকম) – রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিবির সন্দহে এক শিক্ষার্থীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে ছাত্রলীগ। আজ সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা আবাসিক হল থেকে তাকে আটক করা হয়। আটককৃত আল-আমীন বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বলে… বিস্তারিত
রাবিতে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উদ্যাপন শুরু
আনিসুর রহমান রনি, রাবি প্রতিনিধি, ০৭ মে (প্রাইম নিউজ বিডি ডটকম) – কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় রবীন্দ্রজন্মসার্ধশতবর্ষ উদ্যাপন পরিষদ আয়োজিত দুই দিনব্যাপী অনুষ্ঠান আজ সোমবার থেকে শুরু হয়েছে। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে প্রবন্ধ পাঠ ও আলোচনা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে ‘আদিমতার সন্ধানে’ শীর্ষক প্রবন্ধ… বিস্তারিত
বড়াইগ্রামে ৯ প্রতিষ্ঠানে শতভাগ পাশ
হাসানুল বান্না উজ্জ্বল, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি, ০৭ মে (প্রাইম নিউজ বিডি ডটকম) – নাটোরের বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবারের এসএসসি, এসএসসি ভোকেশনাল ও দাখিল পরীক্ষায় সর্বমোট মোট ২০৫ জন জিপিএ ৫ পেয়েছে। তার মধ্যে এসএসসিতে ১৮৭ জন, দাখিলে ১৯ জন ও এসএসসি ভকেশনাল থেকে ৯ জন জিপিএ-৫ পেয়েছে।… বিস্তারিত
শার্শায় পাসের হার ৯৪.১৯
ইয়ানুর রহমান, শার্শা (যশোর), ০৭ মে (প্রাইম নিউজ বিডি ডটকম) – শার্শায় এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৯৪.৯০ শতাংশ হয়েছে। সারা দেশের সাথে আজ শার্শায় মাধ্যমিক (এসএসসি), মাদ্রাসা’য় দাখিল পরীক্ষা এবং এসএসসির (ভোকেশনাল) ফল আজ সোমবার প্রকাশ করা হয়েছে। এবার মাধ্যমিকের পাসের হার ৯৪.৯০ শতাংশ ও মাদ্রাসা’র পাশের হার… বিস্তারিত
নালিতাবাড়ীতে বোরোর বাম্পার ফলনেও কৃষকের মুখে হাসি নেই
এম.সুরুজ্জামান, নালিতাবাড়ী শেরপুর প্রতিনিধি, ০৭ মে (প্রাইম নিউজ বিডি ডটকম) – শেরপুরের নালিতাবাড়ীতে পুরোদমে বোরো ধান কাটা শুরু হয়েছে। প্রকৃতি ও কৃত্রিম সেচ নির্ভর এ আবাদে নতুন আশায় বুক বেধে কৃষক শতভাগ ঝুকি নিয়ে বোরো আবাদ করছে। ফলন বাম্পার হলেও ধানের দাম কম থাকাতে তাদের মুখে হাসি নেই। ডিজেলসহ নিত্য… বিস্তারিত
রংপুরে স্কুলশিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ
এন এইচ মোল্লা, রংপুর প্রতিনিধি, ০৭ মে (প্রাইম নিউজ বিডি ডটকম) – রংপুর সরকারি বালিকা বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। ঘটনা তদন্ত করতে এসে এর সত্যতা পেয়েছেন তদন্ত কর্মকর্তাও। বিদ্যালয় সূত্রে জানা গেছে, রংপুর সরকারি বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুহুল আমিনের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে যৌন নিপীড়নের… বিস্তারিত


