সর্বশেষ »

পাকিস্তানে পিএমএলএন- এর মহাসমাবেশ’যাও গিলানি, যাও’ আন্দোলনের ঘোষণা দিলেন নওয়াজ

আন্তর্জাতিক ডেস্ক : ঢাকা, ৬ মে (প্রাইম নিউজ বিডি ডটকম) –ইসলামাবাদে এক মহাসমাবেশে গতকাল \’যাও গিলানি, যাও\’ শ্লোগানে পাকিস্তানের প্রেসিডেন্ট ইউসুফ রাজা গিলানীর পদত্যাগের দাবিতে আন্দোলনের ঘোষণা দিলেন পাকিস্তান মুসলিম লীগ (পিএমএলএন) দলের প্রধান নওয়াজ শরীফ। দেশটির বিচার বিভাগকে রক্ষা এবং দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ শুরুর জন্যেও নওয়াজ শরীফ তার সমর্থকদের আহ্বান জানান।
পাকিস্তানের জনগণ গিলানীর কর্মকাণ্ড সম্পর্কে পুরোপুরি সচেতন জানিয়ে তিনি বলেন, বিচার বিভাগের সম্মান রাক্ষার্থে পিএমএলএন লং মার্চ শুরু করতেও প্রস্তুত।

মহাসামাবেশে নওয়াজ বলেন, এ আন্দোলন দেশকে দুর্নীতির হাত থেকে রক্ষা করার জন্য, আমাদের ক্ষমতায় যাওয়ার জন্য নয়। তার দাবি, পাকিস্তানের দরিদ্রদের ৬০ কোটি ডলার সুইস ব্যাংক থেকে পাকিস্তানে ফিরিয়ে আনতে হবে। এসময় গিলানিকে এ টাকা ফেরত আনার জন্য অবশ্যই সুইস ব্যাংকের কাছে চিঠি লিখতে হবে বলেও হুমকি দেন নওয়াজ শরীফ।

সমাবেশে ক্ষমতায় থাকা পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) তীব্র সমালোচনা করে জনগণের উদ্দেশ্যে শরীফ আরো বলেন, আইন ও জনগণের প্রতি পিপিপির কোনো শ্রদ্ধাবোধ নেই। যার কারণে এর চার বছরের শাসনের ফলে পাকিস্তানের জনগণ হাজারো সমস্যায় জর্জরিত। পিপিপির কারণেই দেশটির দারিদ্রতা ও মুদ্রাস্ফীতি বৃদ্ধি এবং সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে বলেও দাবি করেন তিনি।
সূত্র : দ্য ডন অনলাইন

 এই রিপোর্ট পড়েছেন  118 - জন
 রিপোর্ট »রবিবার, ৬ মে , ২০১২. সময়-১১:২৭ am | বাংলা- 23 Boishakh 1419
রিপোর্ট শেয়ার করুন  »
Share on Facebook!Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Seed Newsvine!Reddit!

Leave a Reply

5 + 8 =  

| | | | | | | | | |
Copyright@All Right Reserved.> Editor: Gias uddin Mamun, 60 Bara Mogh Bazar,Dhaka 1217.Bangladesh. # (বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ই-মেইল করুন) phone: 8801715990853, 8801534311099, 88028353669 #
☼ ডিজাইন প্রাইম নিউজ বিডি কর্তৃক সংরক্ষিত primenews27@gmail.com  »
GO TOP