সর্বশেষ »

রংপুর অঞ্চলে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

এন.এইচ মোল্লা, রংপুর প্রতিনিধি, ০৪ মে (প্রাইম নিউজ বিডি ডটকম) – রংপুর অঞ্চলে গতকাল বৃহস্পতিবার রাতের ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ধানের  ক্ষেত , বিদ্যুতের খুটি ও ঘরবাড়ী সহ প্রায় কয়েক লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

গতকাল রাত আনুমানিক সাড়ে দশটার পর এ ঝড় শুরু হয়। প্রায় আধাঘন্টা ব্যাপী ঝড়ে লন্ড ভন্ড হয়ে  গেছে অনেক কিছুই।ঝড়ের সাথে ছিল বৃষ্টি।

অনেক স্থানে বিদ্যুৎ এখনো বিচ্ছিন্ন রয়েছে। উঠতি  ফসলের ক্ষতি হওয়ায় কৃষকেরা চিন্তিত হয়ে পড়েছেন। জেলার বিভিন্ন উপজেলায় প্রায় কয়েক শতাধিক ঘরবাড়ী লন্ডভন্ড  হয়ে গেছে। অনেকের ঘরের চাল উড়ে গেছে। গাছের ডালপালা ভেঙ্গে গেছে ও বিদ্যুতের খুটি অনেক স্থানে হেলে পড়েছে।

তবে এই ঝড়ে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। ঝড়ের কানণে বোরোর ক্ষতি হবে বলে আশংকা  করছেন কৃষিবিদরা। তারা বলছেন যে  এই  ঝড়ে ফসলের উঠতি ধানের গাছ হেলে পড়েছে । যা ধানের জন্য ক্ষতি হবে।

দেখা যাবে এই গাছ থেকে কোন ধান পাওয়া যাবে না। মাস খানেক ধরে এই অঞ্চলে বয়ে যাওয়অ ঝড়ে বেশ চিন্তিত কৃষকেরা।

তারা তাদের বোরো ফসল ভালো ভাবে ঘড়ে তুলতে পারবেন কিনা সে বিষয়ে চিন্তিত হয়ে পড়েছেন। তবে ঝড়ে বেশি সমস্যায় পড়েছেন বস্তিবাসী। অনেকের ঘরবাড়ী  বাতাসে উড়ে গেছে। ফলে তাদের অনেকে খোলা আকাশের নিচে রাত যাপন করেছে।

 এই রিপোর্ট পড়েছেন  1120 - জন
 রিপোর্ট »শুক্রবার, ৪ মে , ২০১২. সময়-৭:১৬ pm | বাংলা- 21 Boishakh 1419
রিপোর্ট শেয়ার করুন  »
Share on Facebook!Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Seed Newsvine!Reddit!

Leave a Reply

4 + 2 =  

| | | | | | | | | |
Copyright@All Right Reserved.> Editor: Gias uddin Mamun, 60 Bara Mogh Bazar,Dhaka 1217.Bangladesh. # (বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ই-মেইল করুন) phone: 8801715990853, 8801534311099, 88028353669 #
☼ ডিজাইন প্রাইম নিউজ বিডি কর্তৃক সংরক্ষিত primenews27@gmail.com  »
GO TOP