Daily Archives: Friday, 4 May
যশোরে বোমা হামলায় বিএনপি নেতা নিহত
৪ মে: যশোরের অভয়নগরে বোমা হামলায় উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম (৪৫) নিহত হয়েছেন। রফিকুল উপজেলার নওয়াপাড়া পৌরসভার মডেল কলেজ রোডের আমির আলীর ছেলে। শুক্রবার রাতে উপজেলার বেঙ্গল টেক্সটাইল মিলের সামনে অজ্ঞাত সন্ত্রাসীরা এই হামলা চালায় বলে জানান অভয়নগর থানার ওসি আহসান হাবিব। তিনি বলেন, রাত সাড়ে ৮টায় রফিকুল… বিস্তারিত
গুম-খুনের দায় এড়ানোর সুযোগ নেই
ঢাকা, ৪ মে : বিএনপি নেতা ইলিয়াস আলী ১৯ এপ্রিল (২০১২) রাত থেকে নিখোঁজ। তাঁর হদিস কেউ দিতে পারছে না। রাষ্ট্র তার ব্যাপারে সুস্পষ্ট কিছু বলছে না। সরকারের শীর্ষস্থানীয়দের কথায় রহস্যজনক মাদকতা। দায়িত্বশীল আচরণ সেখানে যেন সোনার হরিণ। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর খুন, গুম, অপহরণ মাত্রাতিরিক্ত বৃদ্ধি পেয়েছে। নাগরিকরা আতঙ্কিত… বিস্তারিত
নয়া কৌশলে বিএনপি
স্টাফ রিপোর্টার, ঢাকা, ০৪ মে (প্রাইম নিউজ বিডি ডটকম) –নয়া রাজনৈতিক কৌশলে দেশের প্রধান বিরোধী দল বিএনপি। সরকারের মামলা ও গ্রেফতার আতংকে নয়া এই কৌশল অবলম্বন করলেও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, গ্রেফতারের ভয়ে নয়, সরকারের মিথ্যা মামলার বিরুদ্ধে ‘রাজনৈতিক কৌশল’ হিসাবেই ‘আত্মগোপানে’ আছেন মির্জা ফখরুল ইসলাম… বিস্তারিত
শিঘ্রই রেলওয়েতে আরো ১১ হাজার লোক নিয়োগ : ওবায়দুল কাদের
রওশন জাহান, নওগাঁ প্রতিনিধি, ০৪ মে (প্রাইম নিউজ বিডি ডটকম) – যোগাযোগ ও রেলমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রেলওয়ের উন্নয়নে অতি সত্তর শুণ্য পদে আরও ১১ হাজার লোক নিয়োগ দেয়া হবে। তিনি বলেন, বছরের পর বছর দেশের রেলওয়ে হাজারও দূর্নীতির মধ্য দিয়ে চলছে। এখনও রেলের লোহা চুরি, তেল চুরি ও ৫… বিস্তারিত
বগুড়ায় ধান ক্ষেতে অজ্ঞাত ব্যক্তির লাশ
নজরুল ইসলাম মিন্টু, বগুড়া প্রতিনিধি, ০৪ মে (প্রাইম নিউজ বিডি ডটকম) – বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার সদর ইউনিয়নের খোলাশ গ্রামের নামাপাতার এলাকার ইরিবোরো খেতের আইলের ওপর থেকে আজ শুক্রবার দুপুরে এক অজ্ঞাতনামা ব্যক্তির (৩২) লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা লাশের পরনে ছিল চেক শার্ট এবং নীল রঙের লুঙ্গি। এঘটনার পর… বিস্তারিত
প্রধানমন্ত্রীর আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করেছে বুয়েটের শিক্ষকরা
স্টাফ রিপোর্টার, ঢাকা, ০৪ মে (প্রাইম নিউজ বিডি ডটকম) – প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করেছে বুয়েটের শিক্ষকরা। আজ শুক্রবার রাত সোয়া ৯টার দিকে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে বের হয়ে তারা এ ঘোষণা দেন। এর আগে সন্ধ্যা পৌনে ৭টার দিকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষকদের ১২ জনের একটি প্রতিনিধি… বিস্তারিত
আগামী এক বছরের মধ্যে বর্তমান সরকারের অঙ্গীকার বাস্তবায়ন করা হবে : ওবায়দুল কাদের
এস.এস মিঠু, জয়পুরহাট প্রতিনিধি, ০৪ মে (প্রইম নিউজ বিডি ডটকম) – যোগাযোগ ও রেলপথ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এখন এইটটি পার্সেন্ট ট্রেন সময় মত চলাচল করছে। নয়টার ট্রেন ৯ টাতেই ছাড়বে ইনশাল্লাহ। আপনারা একটু ধৈর্য্য ধরে অপেক্ষা করে দেখুন। সরকারকে নিয়ে হতাশ হবার কিছু নেই। যার শেষ ভাল তার সব… বিস্তারিত
রংপুর অঞ্চলে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি
এন.এইচ মোল্লা, রংপুর প্রতিনিধি, ০৪ মে (প্রাইম নিউজ বিডি ডটকম) – রংপুর অঞ্চলে গতকাল বৃহস্পতিবার রাতের ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ধানের ক্ষেত , বিদ্যুতের খুটি ও ঘরবাড়ী সহ প্রায় কয়েক লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল রাত আনুমানিক সাড়ে দশটার পর এ ঝড় শুরু হয়। প্রায় আধাঘন্টা ব্যাপী… বিস্তারিত
সরকারের গুম-হত্যা ও দমন-নিপীড়নের কথা বিদেশিদের জানাবে বিএনপি : মঈন খান
স্টাফ রিপোর্টার, ঢাকা, ০৪ মে (প্রাইম নিউজ বিডি ডটকম) – বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, সরকারের গুম-হত্যা ও দমন-নিপীড়নের কথা বিদেশি অতিথিদের জানাবে বিএনপি। আজ শুক্রবার জিয়া স্মৃতি সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সেখানে উপস্থিত সাংবাদিকদের কাছে তিনি এ কথা… বিস্তারিত


