Daily Archives: Thursday, 3 May
মধুখালীতে আ.লীগ নেতা খুন
ফরিদপুর, ০৩ মে (প্রাইম নিউজ বিডি ডটকম) – ফরিদপুর জেলার মধুখালীতে উপজেলায় এক আওয়ামী লীগ নেতা খুন হয়েছেন। নিহতের নাম- আব্দুর রশিদ (৫৫)। তিনি গাজনা ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা গেছে। মধুখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মুজাহারুল ইসলাম জানান, আব্দুর রশিদের সাথে জমি-জমা চাষাবাদ নিয়ে কাছের… বিস্তারিত
প্রতিটি পলিটিশিয়ানের জন্য ইলিয়াস আলীর গুম হবার ঘটনা অত্যন্ত আতঙ্কের : ব্যারিস্টার আন্দালিব পার্থ
ঢাকা, ০৩ মে (প্রাইম নিউজ বিডি ডটকম/রেডিও তেহরান) – বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর গুম হবার পর দেশের চলমান অস্থিরতা ও নানামুখী সংকট নিয়ে আমরা কথা বলেছি, আঠারো দলীয় জোটের অন্যতম শরীক বিজেপি’র (মঞ্জুর) বর্তমান চেয়ারম্যান ও এমপি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের সঙ্গে। পূর্ণাঙ্গ সাক্ষাৎকারটি এখানে উপস্থাপন… বিস্তারিত
ভারতে প্রেসিডেন্ট পদের দৌড়ে এগিয়ে প্রণব, আলোচনায় আনসারিও
আন্তর্জাতিক ডেস্ক, ০৩ মে (প্রাইম নিউজ বিডি ডটকম) – ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি দেশটির প্রেসিডেন্ট পদের দৌড়ে এখন অনেকটা এগিয়ে গেছেন। মনে করা হচ্ছে- তিনিই হতে যাচ্ছেন বর্তমান প্রেসিডেন্ট প্রতিভা পাতিলের উত্তরসূরি। তবে, ক্ষমতাসীন কংগ্রেস দল এখনো ভাইস প্রেসিডেন্ট হামিদ আনসারিকে বিবেচনায় রেখেছে। দলীয় সূত্র বলছে, এ দু’জনের মধ্য থেকেই… বিস্তারিত
হরতাল বন্ধে আইন করার দাবি জানালো এফবিসিসিআই
স্টাফ রিপোর্টার, ঢাকা, ০৩ মে (প্রাইম নিউজ বিডি ডটকম) – দেশের অর্থনৈতিক উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে হরতাল বন্ধে আইন করার দাবি জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। আজ বৃহস্পতিবার মতিঝিলে এফবিসিসিআই ভবনে সংগঠনের পরিচালনা পর্ষদের সভা হয়। এরপর এফবিসিসিআই সভাপতি এ কে আজাদ সাংবাদিকদের বলেন, আমরা চাচ্ছি, সংসদে সবার প্রতিনিধিত্বে… বিস্তারিত
বগুড়ায় গৃহবধূকে ন্যাড়া করে গ্রাম ঘুরালো মাতবররা
বগুড়া ৩ মে (প্রাইম নিউজ বিডি ডটকম) –: শ্বশুরের সঙ্গে পুত্রবধূর অবৈধ সর্ম্পক রয়েছে এমন অভিযোগ এনে শ্বশুর আব্দুর রশিদ ও পুত্রবধূ সালমা বেগমকে মারপিটের পর মাথা ন্যাড়া করে তাতে কালো রঙ মাখিয়ে গ্রামে ঘুরিয়ে নিয়ে বেড়িয়েছে মাতবররা। শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের সৈয়দ দামগারা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায়… বিস্তারিত
কুষ্টিয়ায় ৫ শিবির নেতা-কর্মী আটক
কুষ্টিয়া, ০৩ মে (প্রাইম নিউজ বিডি ডটকম) – কুষ্টিয়ায় ইসলামী ছাত্র শিবিরের ৫ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, আজ বৃহস্পতিবার শহরের হাউজিং সি ব্লকের একটি ছাত্রাবাস থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- মাজহারুল ইসলাম, হামিদুল ইসলাম, মতিনুল আলী, মোশারফ হোসেন ও বনি আমিন। কুষ্টিয়া মডেল থানার ওসি কাজী… বিস্তারিত
গাড়ি পোড়ানোর মামলায় জামিন পেয়েছেন মাহবুবউদ্দিন খোকন
স্টাফ রিপোর্টার, ঢাকা, ০৩ মে (প্রাইম নিউজ বিডি ডটকম) – হরতালের মামলায় জামিন পেয়েছেন বিএনপির যুগ্মমহাসচিব মাহবুবউদ্দিন খোকন। আজ বৃহস্পতিবার বিচারপতি খোন্দকার মূসা খালিদের একক হাই কোর্ট বেঞ্চ তার জামিন অনুমোদন করেন। হরতালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর মামলায় গতকাল বুধবার হাই কোর্টের একটি দ্বৈত বেঞ্চে হাজির হয়ে আগাম জামিনের… বিস্তারিত
জয়পুরহাটে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত
এস.এস মিঠু, জয়পুরহাট প্রতিনিধি, ০৩ মে (প্রাইম নিউজ বিডি ডটকম) – ‘নতুন কন্ঠস্বর : সামাজিক পরিবর্তনে গণমাধ্যম স্বাধীনতা অপরিহার্য’- এই স্লোগান কে সামনে রেখে আজ বৃহস্পতিবার জয়পুরহাটে নানা আয়োজনে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত হয়েছে। এ উপলক্ষে ম্যাসলাইন মিডিয়া সেন্টারের (এমএমসি) উদ্যোগে আজ বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে জেলার… বিস্তারিত
কাশিয়ানীর বিভিন্ন বাজার অশ্লীল ভিডিওতে সয়লাব
বাদল সাহা, গোপালগঞ্জ প্রতিনিধি, ০৩ মে (প্রাইম নিউজ বিডি ডটকম) – গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বিভিন্ন বাজারে অশ্লীল ভিডিও এবং পর্ণোগ্রাফিতে সয়লাব হয়ে গেছে। ফলে স্কুল-কলেজর শিক্ষার্থীসহ যুবকেরা বিপথগামী হয়ে ধ্বংসের মুখে ধাবিত হচ্ছে। মাঝে মধ্যে আইনশৃংখলা রক্ষাকারীর অভিযান চালানোর পর আবারো ব্যবসা শুরু করে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা। সরেজমিনে জানা… বিস্তারিত
কিশোরগঞ্জে ট্রক চাপায় ছাত্রী নিহত
এম.এ.হক বাপ্পী, কিশোরগঞ্জ প্রতিনিধি, ০৩ মে (প্রাইম নিউজ বিডি ডটকম) – কিশোরগঞ্জ সদর উপজেলার সগড়া এলাকার বিশ্বরোডে ট্রাক চাপায় একই এলাকার আব্দুস সালামের মেয়ে তৃতীয় শ্রেণীর ছাত্রী আইরিন মারা গেছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে আইরিন রাস্তা পারাপারের সময় ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-১১-৪৫৭০) চাপা দিলে ঘটনাস্থলেই তার… বিস্তারিত


