সর্বশেষ »

গাজীপুরে বাস চাপায় নিহত ২

গাজীপুর, ০২ মে (প্রাইম নিউজ বিডি ডটকম) – গাজীপুর সদর উপজেলার চান্দনা-চৌরাস্তার সিয়াম ফিলিং স্টেশনের সামনে বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন- আলতাফ হোসেন (৩৫) ও মোহাম্মদ আলী মণ্ডল (৩৪)। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক ইকবাল হোসেন জানান, গতকাল মঙ্গলবার রাতে চান্দনা-চৌরাস্তা থেকে বাসায় ফেরার পথে গাজীপুর-ঢাকা সড়কে একটি বাস আলতাফ ও আলীর মোটরসাইকেলটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তবে দুর্ঘটনার জন্য দায়ী বাসটি বা চালককে আটক করা সম্ভব হয়নি।

 এই রিপোর্ট পড়েছেন  119 - জন
 রিপোর্ট »বুধবার, ২ মে , ২০১২. সময়-১০:১১ am | বাংলা- 19 Boishakh 1419
রিপোর্ট শেয়ার করুন  »
Share on Facebook!Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Seed Newsvine!Reddit!

Leave a Reply

5 + 0 =  

| | | | | | | | | |
Copyright@All Right Reserved.> Editor: Gias uddin Mamun, 60 Bara Mogh Bazar,Dhaka 1217.Bangladesh. # (বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ই-মেইল করুন) phone: 8801715990853, 8801534311099, 88028353669 #
☼ ডিজাইন প্রাইম নিউজ বিডি কর্তৃক সংরক্ষিত primenews27@gmail.com  »
GO TOP