সর্বশেষ »

ইলিয়াসকে নিয়ে আশরাফের আশা-হতাশা

ঢাকা, ৩০ এপ্রিল (প্রাইম নিউজ বিডি ডটকম) – বিএনপি নেতা ইলিয়াস আলীকে উদ্ধারে তার দল সহযোগিতা করছে না অভিযোগ করে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম আশা করছেন তাকে উদ্ধার করা সম্ভব হবে।

ইলিয়াসের স্ত্রী তাহসিনা রুশদীর সংবাদ সম্মেলন করে এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার অভিপ্রায় ব্যক্ত করার পর সৈয়দ আশরাফ সোমবার বিকালে এক জনসভায় বলেন, “তার স্বামীকে সত্যিকার অর্থে উদ্ধার করতে হলে প্রধানমন্ত্রী ছাড়া কোনো বিকল্প নেই।”

“বেগম ইলিয়াস আলীর আস্থার জায়গা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বলেন তিনি।

ইলিয়াস আলীকে উদ্ধারে ‘বলিষ্ঠ’ অভিযান চলছে জানিয়ে প্রভাবশালী এই মন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আশা প্রকাশ করেন, এর যৌক্তিক পরিণতিতে ইলিয়াস আলীকে পাওয়া যাবে।

বিএনপির হরতাল চলাকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর আওয়ামী লীগ এই জনসভার অয়োজন করে।

গত ১৭ এপ্রিল থেকে নিখোঁজ বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী ও তার গাড়িচালক মো. আনসার আলী। সরকার তাদেরকে ‘গুম’ করেছে বলে বিএনপি দাবি করলেও সরকারের পক্ষ থেকে তা বারবার অস্বীকার করে আসছে।

আশরাফের অভিযোগ, “ইলিয়াস আলী উদ্ধার হোক- তার দল তা চায় না।”

ইলিয়াসকে উদ্ধারে সরকারের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ১২টি বড় ধরনের অভিযান চালিয়েছে বলে জানান আশরাফ।

তিনি বলেন, “ইলিয়াস আলী উদ্ধারে আমরা শতভাগ সহযোগিতা দেব। সরকার বদ্ধপরিকর- যতদিন ইলিয়াস আলী উদ্ধার না হবে, ততদিন অভিযান চলবে।”

বিএনপি কোনো ধরনের সহযোগিতা করছে না অভিযোগ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “অনেক সিনিয়র নেতার সঙ্গে আমরা যোগাযোগের চেষ্টা করেছি। তারা আমাদের ফোনটি পর্যন্ত ধরে নাই।”

 এই রিপোর্ট পড়েছেন  1113 - জন
 রিপোর্ট »সোমবার, ৩০ এপ্রিল , ২০১২. সময়-১০:২৭ pm | বাংলা- 17 Boishakh 1419
রিপোর্ট শেয়ার করুন  »
Share on Facebook!Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Seed Newsvine!Reddit!

Leave a Reply

4 + 0 =  

| | | | | | | | | |
Copyright@All Right Reserved.> Editor: Gias uddin Mamun, 60 Bara Mogh Bazar,Dhaka 1217.Bangladesh. # (বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ই-মেইল করুন) phone: 8801715990853, 8801534311099, 88028353669 #
☼ ডিজাইন প্রাইম নিউজ বিডি কর্তৃক সংরক্ষিত primenews27@gmail.com  »
GO TOP