Daily Archives: Monday, 30 April
ইলিয়াসের স্ত্রীর অনুরোধে সাড়া দিয়েছেন প্রধানমন্ত্রী
স্টাফ রিপোর্টার, ঢাকা, ৩০ এপ্রিল (প্রাইম নিউজ বিডি ডটকম) –: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২ মে গণভবনে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী ও তার সন্তানদের সঙ্গে দেখা করবেন। সোমবার সকালে বনানীর নিজ বাসা (সিলেট হাউজে) এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার আবেদন জানান। যেকোনো মূল্যে ইলিয়াস আলীকে… বিস্তারিত
ইলিয়াসকে নিয়ে আশরাফের আশা-হতাশা
ঢাকা, ৩০ এপ্রিল (প্রাইম নিউজ বিডি ডটকম) – বিএনপি নেতা ইলিয়াস আলীকে উদ্ধারে তার দল সহযোগিতা করছে না অভিযোগ করে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম আশা করছেন তাকে উদ্ধার করা সম্ভব হবে। ইলিয়াসের স্ত্রী তাহসিনা রুশদীর সংবাদ সম্মেলন করে এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার অভিপ্রায় ব্যক্ত করার পর সৈয়দ… বিস্তারিত
বিএনপির যুগ্ম-মহাসচিব রিজভী গ্রেফতার
ঢাকা, ৩০ এপ্রিল (প্রাইম নিউজ বিডি ডটকম) – বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার হরতাল শেষে রাত সোয়া আটটার পর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে ফেরার পথে কাকরাইল মোড়ে তার গাড়ির গতি রোধ করে ডিবি পুলিশ তাকে নিয়ে যায়। দলীয় সূত্র রিজভীর আটকের খবর নিশ্চিত করেছে।রিজভী আহমেদের… বিস্তারিত
গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে যাত্রাবাড়ীতে নিহত ২ আহত ৮
স্টাফ রিপোর্টার, ঢাকা, ৩০ এপ্রিল (প্রাইম নিউজ বিডি ডটকম) –: উত্তর যাত্রাবাড়ীর বিবির বাগিচায় কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২ জন নিহত ও ৮ জন আহত হয়েছে। সোমবার সন্ধ্যার পর এর র্দুঘটনা ঘটে।
বেগমগঞ্জে স্কুল ছাত্রী ধর্ষিত: শিক্ষার্থীদের বিক্ষোভ
নোয়াখালী৩০ এপ্রিল (প্রাইম নিউজ বিডি ডটকম) – : নোয়াখালীর বেগমগঞ্জে স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনার প্রতিবাদে ও ধর্ষকের উপযুক্ত বিচারের দাবীতে সোমবার সকালে স্কুলের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে স্কুল ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করেছে। খবর পেয়ে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ধর্ষক রনিসহ তার পরিবারের… বিস্তারিত
হরতাল : রংপুরে গ্রেফতার ৪
এন.এইচ মোল্লা, স্টাফ রিপোর্টার, রংপুর, ৩০ এপ্রিল (প্রাইম নিউজ বিডি ডটকম) – বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে বেধেঁ দেয়া সময় সীমার মধ্যে ও ফেরত না দেয়ায় বিএনপি’র আহুত সারাদেশে হরতালের দ্বিতীয় দিনে আজ সেমাবার রংপুর জেলা বিএনপি মিছিল করতে চাইলে পুলিশ বাধা দিয়েছে। হরতালে পিকেটিং করার অভিযোগে চার জনকে… বিস্তারিত
কিশোরগঞ্জে ম্যাজিস্ট্রেটের গাড়িতে আগুন, সাবেক ইউপি চেয়ারম্যানসহ আটক ৩
এম.এ হক বাপ্পী, কিশোরগঞ্জ প্রতিনিধি, ৩০ এপ্রিল (প্রাইম নিউজ বিডি ডটকম) – কিশোরগঞ্জের শহরতলিতে গতকাল রোববার রাতে এক ম্যাজিস্ট্রেটের গাড়িতে কয়েক মটর সাইকেল আরোহী যুবক হামলা চালিয়ে ভাংচুর করে ও আগুন লাগিয়ে দেয়। এসময় ম্যাজিস্ট্রেট ও তার স্ত্রী গাড়িতে থাকলেও তাদের কোন ক্ষতি হয়নি বলে ম্যাজিস্টেট আনোয়ার হোসেন জানান। এলাকাবাসী… বিস্তারিত
নীলফামারীতে এক ব্যক্তির আত্মহত্যা
এস.এ প্রিন্স, নীলফামারী প্রতিনিধি, ৩০ এপ্রিল (প্রাইম নিউজ বিডি ডটকম) – নীলফামারীতে পারিবারিক কলহের জেরে গলায় দড়ি দিয়ে একজন আত্মহত্যা করেছে। নিহতের নাম- হরিহর চন্দ্র (৩৯)। সে জেলার ডোমার উপজেলার নোয়ানী বাগডোকড়া গ্রামের মৃত জনক চন্দ্র রায়ের ছেলে। নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, নিহত হরিহরের স্ত্রীর সাথে দীর্ঘদিন ধরে দাম্পত্য… বিস্তারিত
বড় নেতা বলে আপনাকে ছাড় দেওয়া হবে না : ফখরুলকে কামরুল
স্টাফ রিপোর্টার, ঢাকা, ৩০ এপ্রিল (প্রাইম নিউজ বিডি ডটকম) – বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে আইন প্রতিমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বড় নেতা বলে আপনাকে (ফখরুল) ছাড় দেওয়া হবে না। আপনাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আজ সোমবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত প্রতিবাদ… বিস্তারিত
রেহানার সারা শরীরে আঘাতের চিহ্ন!
স্টাফ রিপোর্টার, ঢাকা, ৩০ এপ্রিল (প্রাইম নিউজ বিডি ডটকম) –বিএনপির নেত্রী ৭৪ নং ওয়ার্ডের মহিলা দলের সভাপতি রেহানা ইসলাম ডলির ওপর অমানুষিক অত্যাচারের অভিযোগ উঠেছে। রেহানার ভাই সাইজুদ্দিন আহমেদ মিঠু এ অভিযোগ করেন। তিনি বলেন, তার বোনকে রোববার দিবাগত রাতে আটক করার পর চরম নির্যাতন করা হয়েছে। তার সারা শরীরে… বিস্তারিত


