আন্তর্জাতিক ডেস্ক : ঢাকা, ২৯ এপ্রিল (প্রাইম নিউজ বিডি ডটকম) –কলম্বিয়ার সেনাবাহিনী দক্ষিণের ক্যাকুয়েটা শহরে ফার্ক বিদ্রোহীদের আয়ের অন্যতম উৎস একটি কোকেন কারখানা ধ্বংস করার সময় ফার্কদের আক্রমণে ১৫ সেনা নিহত হয়েছে, আহত হয়েছে আরো ১১ সেনাসদস্য। হেলিকপ্টার থেকে নামার সময় এই সেনাদলের ওপর অতর্কিত আক্রমন চালানো হয়। এর আগে গত শুক্রবার ফার্ক বিদ্রোহীদের আক্রমণে দুই শিশুসহ আটজন নিহত হয়।
কলম্বিয়ার সরকারি দপ্তর থেকে বলা হয়, কোকেন কারখানাটির সন্ধান পেয়ে সেনাবাহিনীর মাদকদব্য নিয়ন্ত্রণ দল সেখানে পৌঁছানোর পূর্বেই ভারি অস্ত্রশস্ত্রে সজ্জিত ফার্ক গেরিলাদল জঙ্গলে প্রস্তুত ছিল। সেনাবাহিনীর দলটি সেখানে পৌঁছানোমাত্রই তারা হামলা করে। এখান থেকে উৎপাদিত মাদকের অধিকাংশই সরবরাহ করা হতো ইকুয়েডর ও মেক্সিকোর শহরগুলোতে।
সূত্র : বিবিসি অনলাইন
এই রিপোর্ট পড়েছেন 116 - জন









