সর্বশেষ »

ঝিনাইগাতীতে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

শাহরিয়ার মিল্টন, শেরপুর প্রতিনিধি, ২৯ এপ্রিল (প্রাইম নিউজ বিডি ডটকম) – শেরপুরের ঝিনাইগাতী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে গতকাল শনিবার উপজেলার ৬টি ইউনিয়নের ৬৬০ জন কৃষকের মাঝে ৬৬০ বিঘা জমিতে বিনামূল্যে ১০.৫০৬ মেট্রিক টন ইউরিয়া, ৬.৬০০ মেট্রিক টন ডিএপি ও ৬.৬০০ মেট্রিক টন এমওপি সার বিতরণ করা হয়েছে।

মধ্যবিত্ত কৃষকদের মাঝে প্রত্যেক কৃষককে ১৬ কেজি ইউরিয়া সার, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার, ৫ কেজি উপসি জাতের ধান বীজ ও ৮ কেজি করে নিরীক্ষা ধানের বীজ বিতরন করা হয়।

সার ও বীজ বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার এস. এম. রেজাউল করিম।

কৃষকদের মাঝে বক্তব্য দেন, শেরপুরের শস্য উৎপাদন বিশেষজ্ঞ বিলাশ চন্দ্র পাল, উপজেলা কৃষি অফিসার, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জমশেদ আলী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ গোলাম মোস্ততফা, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব শরিফ উদ্দিন সরকার, কৃষক লীগের সাধারণ সম্পাদক আঃ ওয়াহাব মন্ডল প্রমুখ।।

 এই রিপোর্ট পড়েছেন  1117 - জন
 রিপোর্ট »রবিবার, ২৯ এপ্রিল , ২০১২. সময়-৬:৩৮ pm | বাংলা- 16 Boishakh 1419
রিপোর্ট শেয়ার করুন  »
Share on Facebook!Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Seed Newsvine!Reddit!

Leave a Reply

3 + 5 =  

| | | | | | | | | |
Copyright@All Right Reserved.> Editor: Gias uddin Mamun, 60 Bara Mogh Bazar,Dhaka 1217.Bangladesh. # (বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ই-মেইল করুন) phone: 8801715990853, 8801534311099, 88028353669 #
☼ ডিজাইন প্রাইম নিউজ বিডি কর্তৃক সংরক্ষিত primenews27@gmail.com  »
GO TOP