সর্বশেষ »

কোটালীপাড়ায় কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

বাদল সাহা, গোপালগঞ্জ প্রতিনিধি, ২৯ এপ্রিল (প্রাইম নিউজ বিডি ডটকম) – গোপালগঞ্জের কোটালীপাড়ায় একশত জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ বিভাগের যৌথ উদ্যোগে খরিপ-১ মৌসুমে আউস ধান চাষে সহায়তার লক্ষ্যে এ কৃষি উপকরণ বিতরণ করা হয়।

আজ রবিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ কৃষি বিতরণ অনুষ্ঠানে কৃষি উপকরণ বিতরন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল হাসান।

এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুজ্জামান মিলন, উপজেলা কৃষি কর্মকর্তা রথীন্দ্রনাথ বিশ্বাস, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ হরিপদ বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

 এই রিপোর্ট পড়েছেন  1135 - জন
 রিপোর্ট »রবিবার, ২৯ এপ্রিল , ২০১২. সময়-৬:০৬ pm | বাংলা- 16 Boishakh 1419
রিপোর্ট শেয়ার করুন  »
Share on Facebook!Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Seed Newsvine!Reddit!

Leave a Reply

3 + 1 =  

| | | | | | | | | |
Copyright@All Right Reserved.> Editor: Gias uddin Mamun, 60 Bara Mogh Bazar,Dhaka 1217.Bangladesh. # (বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ই-মেইল করুন) phone: 8801715990853, 8801534311099, 88028353669 #
☼ ডিজাইন প্রাইম নিউজ বিডি কর্তৃক সংরক্ষিত primenews27@gmail.com  »
GO TOP