Daily Archives: Sunday, 29 April
হাতিয়ায় এডিপির এক কোটি টাকার টেন্ডার লোপাট
নোয়াখালী, ২৯ এপ্রিল: নোয়াখালীর হাতিয়া উপজেলার অধীন ২০১১-১২ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ৯১টি প্রকল্প ৩৯টি গ্রুপে মোট প্রায় এক কোটি টাকার টেন্ডারের কাগজপত্র স্থানীয় উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ অধ্যাপক ওয়ালী উল্যার নেতৃত্বে রাতে লোপাট হওয়ার খবর পাওয়া গেছে। জানা যায়, ২৬ এপ্রিল বার্ষিক উন্নয়ন কর্মসূচির এককোটি টাকার প্রকল্পের… বিস্তারিত
তারেক রহমান নয় : দেশে ফিরবেন ডা. জোবায়দা রহমান
ঢাকা, ২৯ এপ্রিল: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বড় ছেলে ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের আগে দেশে ফিরছেন না। তবে তার স্ত্রী ডা. জোবায়দা রহমান দেশে ফিরবেন। দলীয় সূত্রে জানা গেছে, ডা. জোবাইদা স্বামীর অবর্তমানে দলের হাল ধরতে নির্বাচনের আগেই দেশে আসবেন। এ ছাড়া তিনি আগামী নির্বাচনেও… বিস্তারিত
গুলিস্তানে যাত্রীবাহী বাসে আগুন
স্টাফ রিপোর্টার: (ঢাকা, ২৯ এপ্রিল)- রাজধানীর গুলিস্তানে পুলিশ বক্সের সামনে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুস্কৃতিকারীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী বাসে আগুন দেয়ার পর বাসের সব যাত্রীরা তাড়াহুড়ো করে নেমে যায়। এতে কেউ আহত হয়নি। রাত আটটায় এ সংবাদ লেখা পর্যন্ত বাসটিতে আগুন জ্বলছিল।
ডমেইন শিল্পে নতুন বিন্যাস
বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক, ২৭ এপ্রিল (প্রাইম নিউজ বিডি ডটকম) –ইন্টারনেট বিশ্ব আবারও নতুন বিপ্লবের ইঙ্গিত দিয়েছে। আর এ বিপ্লবের মাধ্যম হচ্ছে ডমেইন নেম। ইন্টারনেট বিশ্বকে আরও সুসংগঠিত করতেই এ অভিনব পরিবর্তন আনা হচ্ছে। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে। এ পরিবর্তনে ডমেইন বিশ্বের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারনেট করপোরেশন ফর অ্যাসাইন্ড নেম… বিস্তারিত
হরতাল দিয়ে সরকার পতনের আশা পূরণ হবে না: হানিফ
ঢাকা, ২৯ এপ্রিল (প্রাইম নিউজ বিডি ডটকম) –আন্দোলন করে, হরতাল দিয়ে বিএনপির সরকার পতনের আশা পূরণ হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ। রোববার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে হানিফ সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বানচাল এবং বিরোধীদলীয় নেতা ও… বিস্তারিত
ডিএসই : লেনদেন ৫০০ কোটি টাকার কম
অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকা, ২৯ এপ্রিল (প্রাইম নিউজ বিডি ডটকম) – সপ্তাহের প্রথম কার্যদিবসে আজ রবিবার দেশের প্রধান দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসই’তে সূচকের সাথে লেনদেনও কমেছে। কমেছে বেশির ভাগ শেয়ারের দাম। আজ রবিবার দিন শেষে ডিএসই’তে সাধারণ মূল্যসূচক… বিস্তারিত
মৌলভীবাজারে শান্তিপুর্ণ হরতাল পালিত
আব্দুল হাকিম রাজ, মৌলভীবাজার প্রতিনিধি, ২৯ এপ্রিল (প্রাইম নিউজ বিডি ডটকম) – নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার দাবিতে বিএনপির ডাকা দেশব্যাপী তৃতীয় দফা হরতালের প্রথমদিন আজ রোববার মৌরভীবাজার জেলা বিএনপির নাসের রহমান গ্রুপ ও খালেদা রব্বানী গ্রুপ পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বেলা ১২টার দিকে জেলা… বিস্তারিত
হাওর অঞ্চলের তিন জেলার মুহুনায় প্রতিনিয়ত নৌকা ডাকাতি, ঠেকানোর কেউ নেই!
নাজাত আহমদ, সুনামগঞ্জ প্রতিনিধি, ২৯ এপ্রিল (প্রাইম নিউজ বিডি ডটকম) – সুনামগঞ্জের শাল্লা, নেত্রকোনার খালিয়াজুরী, কিশোরগঞ্জের ইটনা উপজেলার মহুনা বিষ্টপুর, গুয়ানি চাঁনপুর গ্রামের পশ্চিমে ধনপুরের নিকটে ধনু নদীর তেমুখিতে (তিনটি নদীর মুখ) প্রতিনিয়ত নৌকা ডাকাতির ঘটনা ঘটছে। ধনু নদী থেকে একটি নদী কৃষ্ণপুর,শ্যামারচর বাজারের দিকে ,আর একটি নদী শাল্লা দিকে… বিস্তারিত
নালিতাবাড়ীতে ইউপি চেয়ারম্যানদের ৮ দফা দাবী পেশ
এম সুরুজ্জামান, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি, ২৯ এপ্রিল (প্রাইম নিউজ বিডি ডটকম) – আজ রোববার শেরপুরের নালিতাবাড়ীতে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের (বিএফপিএফ) পক্ষ হতে সরকারের প্রতি ৮ দফা দাবি পেশ করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক চেয়ারম্যান শহিউল্লাহ তালকদার মুকুল গনমাধ্যমকর্মী ও সাংবাদিকদের মাঝে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগনের ৮ দফা… বিস্তারিত
জয়পুরহাটে শান্তিপূর্ণবাবে হরতাল পালিত
এস.এস মিঠু, জয়পুরহাট প্রতিনিধি, ২৯ এপ্রিল (প্রাইম নিউজ বিডি ডটকম) – বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার প্রতিবাদে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল জয়পুরহাটে শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। হরতাল চলাকালে আজ রবিবার সকালে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি। জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য মোজাহার… বিস্তারিত


