সর্বশেষ »

মানুষের কল্যাণে প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত : হাসিনা

স্টাফ রিপোর্টার, ঢাকা, ২৮ এপ্রিল (প্রাইম নিউজ বিডি ডটকম) – মিয়ানমারের সাথে সমুদ্র সীমানা মামলার রায়ে বাংলাদেশ জয় লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দিয়েছে সমুদ্র জয় উদযাপন জাতীয় নাগরিক কমিটি।

আজ শনিবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে দেশের কবি, শিল্পী, সাহিত্যিকসহ বিশিষ্ট নাগরিকরা প্রধানমন্ত্রীকে এ সংবর্ধনা দেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আমার চাওয়া-পাওয়ার কিছু নেই। মানুষের কল্যাণে প্রয়োজনে জীবন দিতেও আমি প্রস্তুত।

শেখ হাসিনা বলেন, ২০১৪ সালে ভারতের সাথে সমুদ্রবিষয়ক মামলার রায় হবে। জন‌গণ আওয়ামী লীগকে ভোট দিয়ে সরকার গঠন করার সুযোগ দিলে আমরা ওই রায়ে ন্যায্য রায় পাবো বলে আশা করি।

প্রধানমন্ত্রীকে এ সংবর্ধনা দিলো। কমিটির আ‌হ্বায়ক বিশিষ্ট শিক্ষাবিদ জিল্লুর রহমান সিদ্দিকী অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন ।

সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ঢাবি উপাচার্য আ আ ম স আরেফীন সিদ্দিক, শিল্পী কাইয়ুম চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি প্রমুখ।

 এই রিপোর্ট পড়েছেন  118 - জন
 রিপোর্ট »শনিবার, ২৮ এপ্রিল , ২০১২. সময়-৭:২০ pm | বাংলা- 15 Boishakh 1419
রিপোর্ট শেয়ার করুন  »
Share on Facebook!Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Seed Newsvine!Reddit!

Leave a Reply

3 + 3 =  

| | | | | | | | | |
Copyright@All Right Reserved.> Editor: Gias uddin Mamun, 60 Bara Mogh Bazar,Dhaka 1217.Bangladesh. # (বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ই-মেইল করুন) phone: 8801715990853, 8801534311099, 88028353669 #
☼ ডিজাইন প্রাইম নিউজ বিডি কর্তৃক সংরক্ষিত primenews27@gmail.com  »
GO TOP