সর্বশেষ »

টানা চতুর্থ বার জাতীয় লিগ শিরোপা জিতল রাজশাহী

ক্রীড়া ডেস্ক : ঢাকা, ২৮ এপ্রিল (প্রাইম নিউজ বিডি ডটকম) –জাতীয় লিগের শিরোপা মানেই যেন এখন রাজশাহীর নাম সামনে চলে আসে। টানা চতুর্থ বারের মতো জাতীয় লিগে রাজশাহী ফাইনাল জিতে নিয়েছে। পাঁচদিনের ম্যাচ মাত্র তিন দিনেই শেষ করে খুলনাকে নয় উইকেটে হারিয়ে আনন্দে ভাসছে রাজশাহী। এক কথায় রাজশাহী ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত খুলনাকে একবারের জন্য নিয়ন্ত্রণ নেয়ার সুযোগ দেয়নি। খুলনাকে উড়িয়ে দিয়ে রাজশাহী চ্যাম্পিয়ন।

বোলারদের দাপটেই তিন দিনেই খুলনাকে নয় উইকেটে হারিয়ে ওয়ালটন ১১ম জাতীয় ক্রিকেট লিগের শিরোপা জিতে নিয়েছে টানা তিনবারের চ্যাম্পিয়ন রাজশাহী। টস জিতে রাজশাহীকে ফিল্ডিং করতে আমন্ত্রণ জানানো খুলনা ২১২রানে অলআউট হয় প্রথম ইনিংসে। আর রাজশাহী প্রথম ইনিংসে ম্যাচের দ্বিতীয় দিনে দুই উইকেটে ১৩৫ রান সংগ্রহ করে। কিন্তু তৃতীয় দিনে রাজশাহী মাত্র ২৫৮ রানেই শেষ হয়ে যায়। তৃতীয় দিনের শেষ বিকেল পর্যন্ত খুলনা পাঁচ উইকেটে ১৩৫ রান স্কোর বোর্ডে জমা করে। আনামুল হক বিজয় আর তাপস ঘোষ ক্রিজে ছিলেন।

অনেকেই ভেবেছে আনামুল আর তাপসের জুটি কিছু একটা করবে। কিন্তু আনামুল অপরাজিত থাকলেও অপর প্রান্তে আনামুল কাউকেই বেশি সময় সঙ্গী হিসাবে পায়নি। ফলাফল ১৭২ রানেই দ্বিতীয় ইনিংসে অলআউট খুলনা। দুই ইনিংস মিলিয়ে খুলনার সংগ্রহ ৩৮৪। রাজশাহীর সামনে জয়ের জন্য দ্বিতীয় ইনিংনে টার্গেট দাড়ায় মাত্র ১২৭ রান! এক উইকেট হারিয়ে রাজশাহী লক্ষ্যে পৌঁছে যায়।

সকালে পাঁচ উইকেটে ১৩৫ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে খুলনা। এক প্রান্তে আনামুল হক অপরাজিত থাকলেও অন্য প্রান্ত থেকে তেমন কোনো সহায়তা না পাওয়ায় দ্বিতীয় ইনিংসে ১৭২ রানেই অলআউট হয়ে যায় খুলনা। আনামুল ৫৮ রানে অপরাজিত থাকেন। তার ৯৭ বলের ইনিংসে ৪টি চার। রাজশাহীর পক্ষে ফরহাদ হোসেন ও সানজামুল ইসলাম তিনটি করে উইকেট শিকার করেন।

সংক্ষিপ্ত স্কোর

তৃতীয় দিনের খেলা শেষে

টস : খুলনা (ব্যাটিং)

খুলনা: প্রথম ইনিংস ২১২ অলআউট ও ১২৬ অলআউট

রাজশাহী : প্রথম ইনিংস ২৫৮ অলআউট ও ১২৯/১

ফলাফল: রাজশাহী নয় উইকেটে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: ফরহাদ হোসেন (রাজশাহী)

 

 এই রিপোর্ট পড়েছেন  1110 - জন
রিপোর্ট শেয়ার করুন  »
Share on Facebook!Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Seed Newsvine!Reddit!

Leave a Reply

5 + 7 =  

| | | | | | | | | |
Copyright@All Right Reserved.> Editor: Gias uddin Mamun, 60 Bara Mogh Bazar,Dhaka 1217.Bangladesh. # (বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ই-মেইল করুন) phone: 8801715990853, 8801534311099, 88028353669 #
☼ ডিজাইন প্রাইম নিউজ বিডি কর্তৃক সংরক্ষিত primenews27@gmail.com  »
GO TOP