কে. এম গোলাম রব্বানী, কুড়িগ্রাম প্রতিনিধি, ২৮ এপ্রিল (প্রাইম নিউজ বিডি ডটকম) – ন্যাশনাল নিউট্রিশন সার্ভিস (এনএনএস) এর আওতায় পুষ্টি বিষয়ক একদিনের কর্মশালা গতকাল কুড়িগ্রামের চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে।
ডিসেমিনেশন এন্ড পলেসি ডাইরেক্টিভ মিটিং অন এনএনএসের পুষ্টি বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজলো স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে ঢাকা জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান পুষ্টিসেবা আয়োজিত ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বাস্তবায়নে সভাটি অনুষ্ঠিত হয়।
কুড়িগ্রাম সিভিল সার্জন ডাঃ রিয়াজুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় জাতীয় পুষ্টি বিষয়ক তথ্য ও উপাত্ত উপস্থাপন করেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ লোকমান হোসেন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন-উল-হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা বেগম, পরিবার পরিকল্পনা বিভাগ কুড়িগ্রামের উপ-পরিচালক ডাঃ সামসুদ্দোহা, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ অফিসার ডাঃ মোতাচ্ছিম বিল্লাহ আজাদসহ সরকারী কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।









