সর্বশেষ »

কক্সবাজারে বিএনপির বিক্ষোভ সমাবেশ

সৈয়দুল কাদের, কক্সবাজার প্রতিনিধি, ২৮ এপ্রিল (প্রাইম নিউজ বিডি ডটকম) – বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীকে অবিলম্বে ফিরিয়ে দেওয়ার দাবীতে কক্সবাজার বিএনপি বিক্ষোভ সমাবেশ করেছে।

জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রফিকুল হুদা চৌধুরী। প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সদস্য সদর আসনের এমপি লূৎফুর রহমান কাজল।

বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা এস্তাফিজুর রহমান, রামু উপজেলা বিএনপির সভাপতি আহমেদুলহক চৌধূরী,সাধারণ সম্পাদক এস এম ফেরদৌস পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাশেদ মোহাম্মদ আলী,সদর উপজেলা সাধারণ সম্পাদক আবদুল মাবুদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আবদুল কাউয়ুম, জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোহাম্মদ আবদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক আশরাফুল হুদা ছিদ্দিকী জামশেদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ ও জেলা ছাত্রদল নেতা নেজাম উদ্দিন।

বিভিন্ন ওয়ার্ড় এবং ইউনিট বিএনপির নেতাকর্মীরা মিছিল সহকারে সমাবেশে যোগদান করে।

প্রধান অতিথি বলেন, এই আওয়ামী বাকশালি সরকার সমগ্র জাতিকে  অন্ধকারে পতিত করেছে। সরকারের  জনপ্রিয়তা শুন্যের কোটায় নেমে যাওয়ায় তারা আজ দিশেহারা। যার ফলে বিএনপির জনপ্রিয় নেতাদের গুম করতে শুরু করেছে। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইলিয়াছ আলীকে অপহরণ তার প্রমাণ বহন করে।

বিএনপি নেতা কাউন্সিলর চৌধুরী আলমকে অপহরণ করার এক বছর অতিবাহিত হলেও এখনো তার কোন সন্ধান পাওয়া যায়নি। এতেই সরকারের দেউলিয়াত্বের প্রমান বহন করে।

২৯ এপ্রিল রবিবার থেকে ১৮ দলীয় জোট ঘোষিত হরতাল সফল করতে সকল নেতা কর্মীদের এবং জেলা বাসির প্রতি আহবান জানান।

 এই রিপোর্ট পড়েছেন  1116 - জন
 রিপোর্ট »শনিবার, ২৮ এপ্রিল , ২০১২. সময়-৬:৪৩ pm | বাংলা- 15 Boishakh 1419
রিপোর্ট শেয়ার করুন  »
Share on Facebook!Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Seed Newsvine!Reddit!

Leave a Reply

5 + 9 =  

| | | | | | | | | |
Copyright@All Right Reserved.> Editor: Gias uddin Mamun, 60 Bara Mogh Bazar,Dhaka 1217.Bangladesh. # (বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ই-মেইল করুন) phone: 8801715990853, 8801534311099, 88028353669 #
☼ ডিজাইন প্রাইম নিউজ বিডি কর্তৃক সংরক্ষিত primenews27@gmail.com  »
GO TOP