You could put your verification ID in a comment Or, in its own meta tag Or, as one of your keywords Your content is here. The verification ID will NOT be detected if you put it here.
সর্বশেষ »

ইলিয়াস আলী চাঁদপুরে!

স্টাফ রিপোর্টার: (ঢাকা, ২৮ এপ্রিল)- নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলী চাঁদপুর জেলায় থাকতে পারেন- এমন একটি তথ্য পুলিশ সূত্রে জানা গেছে। তবে এ ব্যাপারে নিশ্চিত করে কিছু জানা যায়নি।
শনিবার রাতে  একটি সূত্র জানায়, চাঁদপুর পুলিশ প্রশাসনের কাছে এ ধরনের তথ্য আছে যে একটি অ্যাম্বুলেন্সে করে তিনি ঢাকার দিক থেকে চাঁদপুরের দিকে গেছেন। ওই অ্যাম্বুলেন্সের নাম্বার হলো-৪২৮৩। আম্বুলেন্সে আবুল হোসেন হানিফ ও মোহাম্মদ হোসেন নামে দুই জন ব্যক্তি রয়েছেন।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার আমির জাফর রাত ৮টার দিকে বলেন, ‘আধ ঘণ্টা আগে আমরা এ ধরনের একটি কথা শুনেছি যে উনি দাউদকান্দি থেকে মতলবের দিকে যেতে পারেন। এ কারণে তিরাই-মতলব হযে যে সড়কটা গেছে সেখানে টহল জোরদার করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও সুনির্দিষ্ট খবর জানা যায়নি।

প্রসঙ্গত, এর আগে গত ১৭ এপ্রিল রাতে ঢাকার বনানী থেকে বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী তার ড্রাইভার আনসারসহ নিখোঁজ হন।

 

 এই রিপোর্ট পড়েছেন  1130 - জন
 রিপোর্ট »শনিবার, ২৮ এপ্রিল , ২০১২. সময়-৮:৪০ pm | বাংলা- 15 Boishakh 1419
রিপোর্ট শেয়ার করুন  »
Share on Facebook!Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Seed Newsvine!Reddit!

Leave a Reply

4 + 1 =  

| | | | | | | | | |
Copyright@All Right Reserved.> Editor: Gias uddin Mamun, 60 Bara Mogh Bazar,Dhaka 1217.Bangladesh. # (বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ই-মেইল করুন) phone: 8801715990853, 8801534311099, 88028353669 #
☼ ডিজাইন প্রাইম নিউজ বিডি কর্তৃক সংরক্ষিত primenews27@gmail.com  »
GO TOP