ঢাকা, ২৮এপ্রিল: রাজধানীর আজিমপুরে হরতাল সমর্থনকারী পিকেটাররা একটি বাসে আগ্নিসংযোগ করেছে।
শনিবার সন্ধ্যা ছয়টার দিকে ইডেন কলেজ ও গার্হস্থ্য অর্থনীতি কলেজের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।
লালবাগ থানার এসআই শাহিন জানান, হরতাল সমর্থনকারী ৩/৪ জনের একটি দল আজিমপুর-গাজীপুর গামী ২৭ নাম্বার রুটের ওই বাসটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। তবে পুলিশ এ সময় কোনো পিকেটারকে গ্রেফতার করতে পারেনি। পুলিশ এখন সতর্ক অবস্থানে আছে।
তিনি বলেন, “এসময় বাসের লোকজন ও স্থানীয়রা পানি দিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বাসের পেছনের দিকের কয়েকটি সিট পুড়ে যায় । এরপর বাস চলাচল স্বাভাবিক হয়।
এই রিপোর্ট পড়েছেন 117 - জন









