সর্বশেষ »

কিশোরগঞ্জে প্রচন্ড কালবৈশাখী শিলাবৃষ্টি, বহু ঘর ও গাছপালা ভেঙে পড়েছে

এম.এ.হক বাপ্পী, কিশোরগঞ্জ প্রতিনিধি, ২৭ এপ্রিল (প্রাইম নিউজ বিডি ডটকম) – গতকাল বৃহস্পতিবার গভীর রাতে কিশোরগঞ্জে প্রচন্ড বেগে কালবৈশাখীর ঝড় বয়ে গেছে। সঙ্গে শিলাবৃষ্টিও হয়েছে।

জেলা শহরসহ বিভিন্ন এলাকায় বহু ব্যবসা প্রতিষ্ঠান, ঘরবাড়ি ও গাছপালা ভেঙেছে।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে প্রচন্ড বেগে কালবৈশাখীর ঝড় বয়ে গেলে লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া এবং শিলাবৃষ্টিও হয়েছে। শহরের বড়বাজার, গৌরাঙ্গবাজারসহ বিভিন্ন এলাকায় কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের চাল উড়িয়ে নিয়ে গেছে। বহু মালামভল ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরের মনিপুরঘাট, এতিমখানা, নগুয়াসহ আরো কয়েকটি এলাকায় গাছপালা উপড়ে গিয়ে পার্শ্ববর্তী বাসাবাড়ির ওপর পড়েছে।

সদর উপজেলার কর্শাকড়িয়াইল ইউনিয়নের জালিয়া গ্রামের সোহরাব উদ্দিন ও দানাপাটুলি ইউনিয়নের গাগলাইল গ্রামের মুক্তিযোদ্ধা নূরুল হক জানান, তাদের এলাকায়ও বেশ কিছু গাছপালা ভেঙেছে। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নির্মল কুমার সাহা জানান, ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি হওয়ার পর তিনি বিভিন্ন উপজেলায় খবর নিয়েছেন। কোথাও ফসলের তেমন ক্ষতি হয়নি।

 এই রিপোর্ট পড়েছেন  1124 - জন
 রিপোর্ট »শুক্রবার, ২৭ এপ্রিল , ২০১২. সময়-৭:৩৩ pm | বাংলা- 14 Boishakh 1419
রিপোর্ট শেয়ার করুন  »
Share on Facebook!Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Seed Newsvine!Reddit!

Leave a Reply

5 + 0 =  

| | | | | | | | | |
Copyright@All Right Reserved.> Editor: Gias uddin Mamun, 60 Bara Mogh Bazar,Dhaka 1217.Bangladesh. # (বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ই-মেইল করুন) phone: 8801715990853, 8801534311099, 88028353669 #
☼ ডিজাইন প্রাইম নিউজ বিডি কর্তৃক সংরক্ষিত primenews27@gmail.com  »
GO TOP