সর্বশেষ »

লালপুরে ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

কোহেল, লালপুর (নাটোর) প্রতিনিধি, ২৫ এপ্রিল (প্রাইম নিউজ বিডি ডটকম) –্আজ বুধবার দুপুরে নাটোরের লালপুরে ২৮ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ৪ ব্যবসায়ীকে আটক করেছে লালপুর থানা পুলিশ।

লালপুর থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানা পুলিশ বুধবার দুপুর ২টার দিকে উপজেলার বুধপাড়া মাঠে অভিযান চালায়। এ সময় ইয়াবা বেচাকেনার সময় ২৮ টি ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে হাতেনাতে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন, উপজেলার বুধপাড়া গ্রামের নূর উদ্দিন বিশ্বাসের পুত্র আয়ুব আলী ওরফে ডাবলু (৩৫), নারায়নপুর গ্রামের হাজী বাদশা মিয়ার পুত্র ইমাম মেহেদী ওরফে মনজু (৩০), পাবনার ঈশ্বরদীর পূর্ব টেংরি আম বাগানের নূর মোহাম্মদের পুত্র আব্দুল আলী (২৩) ও মাজদিয়া মোল্লাপাড়ার মৃত লতিফ মোল্লার পুত্র মামুন (২৩)।

আটককৃতরা জানায়, প্রতিটি ট্যাবলেট ৩০০ টাকায় বিক্রি করে। কিছুদিন হলো এ ব্যবসার সাথে জড়িত হয়েছে।ু

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, উপজেলায় কিছু মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট বিক্রি করে বলে তথ্য পেলেও এর আগে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের ঘটনা থানায় এই প্রথম।

 এই রিপোর্ট পড়েছেন  1130 - জন
 রিপোর্ট »বুধবার, ২৫ এপ্রিল , ২০১২. সময়-৫:৫৮ pm | বাংলা- 12 Boishakh 1419
রিপোর্ট শেয়ার করুন  »
Share on Facebook!Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Seed Newsvine!Reddit!

Leave a Reply

3 + 0 =  

| | | | | | | | | |
Copyright@All Right Reserved.> Editor: Gias uddin Mamun, 60 Bara Mogh Bazar,Dhaka 1217.Bangladesh. # (বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ই-মেইল করুন) phone: 8801715990853, 8801534311099, 88028353669 #
☼ ডিজাইন প্রাইম নিউজ বিডি কর্তৃক সংরক্ষিত primenews27@gmail.com  »
GO TOP