You could put your verification ID in a comment Or, in its own meta tag Or, as one of your keywords Your content is here. The verification ID will NOT be detected if you put it here.
সর্বশেষ »
List/Grid

Daily Archives: Wednesday, 25 April

ইলিয়াস আলী জীবিত আছেন: ব্যারিস্টার রফিক-উল হক

এপ্রিল ২৫, ২০১২

ঢাকা, ২৫ এপ্রিল: বিএনপি’র নিখোঁজ সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী জীবিত আছেন বলেছেন প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক। তিনি বলেছেন, আই অ্যাম মোর দ্যান শিউর দ্যাট- ইলিয়াস জীবিত আছেন। তার নিখোঁজের পেছনে একটি বড় শক্তি রয়েছে।তাকে লুকিয়ে রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলেই হয়তো তাকে ছেড়ে দেয়া হবে। এজন্য সময় লাগবে।… বিস্তারিত »

রাজধানীতে ভারী বর্ষণসহ কালবৈশাখী ঝড়

এপ্রিল ২৫, ২০১২

স্টাফ  রিপোর্টার: (ঢাকা, ২৫ এপ্রিল)- রাজধানীতে সন্ধ্যার পরে ভারী বর্ষণসহ কালবৈশাখী ঝড় বয়ে গেছে। আবহাওয়া অফিসের দায়িত্বরত আবহাওয়াবিদ টেলিফোনে জানান, এ মৌসুমে কালবৈশাখী স্বাভাবিক ঘটনা। বর্ষণের ফলে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমে ২২ থেকে ২৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসবে। সাড়ে আটটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বৃষ্টি অব্যহত ছিল।… বিস্তারিত »

বিমানের নতুন এমডির দায়িত্ব নিলেন নাসিরউদ্দিন

এপ্রিল ২৫, ২০১২

স্টাফ রিপোর্টার, ঢাকা, ২৫ এপ্রিল (প্রাইম নিউজ বিডি ডটকম) – বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব নিয়েছেন ক্যাপ্টেন শেখ নাসিরউদ্দিন আহমেদ। আজ বুধবার আনুষ্ঠানিকভাবে তিনি বিমানের প্রধান নির্বাহীর দায়িত্ব নেন। ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পাওয়ার আগে ক্যাপ্টেন শেখ নাসিরউদ্দিন আহমেদ বিমানের পরিচালক… বিস্তারিত »

শেরপুরে ফেনসিডিলসহ একজন গ্রেফতার

এপ্রিল ২৫, ২০১২

শাহরিয়ার মিল্টন, শেরপুর প্রতিনিধি, ২৫ এপ্রিল (প্রাইম নিউজ বিডি ডটকম) – শেরপুরের শ্রীবরদী থানা পুলিশ বুধবার অভিযান চালিয়ে ফেনসিডিলসহ নুরইসলাম (৩৫) নামে একজনকে গ্রেফতার করেছে। সে উপজেলার রানীশিমুল ইউনিয়নের মালাকোচা গ্রামের মৃত নবিবর রহমানের ছেলে। থানা অফিসার ইনচার্জ পিএসএম মোস্তাছিনুর রহামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে এসআই বাদলের নেতৃত্বে… বিস্তারিত »

বগুড়ায় দলীয় কোন্দলে স্বেচ্ছাসেবকলীগ নেতা খুন

এপ্রিল ২৫, ২০১২

মিন্টু মিয়া, বগুড়া প্রতিনিধি, ২৫ এপ্রিল (প্রাইম নিউজ বিডি ডটকম) – বগুড়ায় জামিলনগর-সেউজগাড়ী সড়কে আজ বুধবার দুপুরে শহর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক আশীষ কুমার রায়কে (৩০) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। নিহত আশীষ শহরের সেউজগাড়ী পালপাড়া আশ্রমের পার্শ্ববর্তী এলাকার মৃত মানিক চন্দ্র রায়ের ছেলে। বগুড়া সদর থানা উপ-পরিদর্শক (এসআই) মারুফ বগুড়া… বিস্তারিত »

মন্ত্রীসভায় নতুন মজুরি কাঠামো আইনের খসড়া অনুমোদন

এপ্রিল ২৫, ২০১২

স্টাফ রিপোর্টার, ঢাকা, ২৫ এপ্রিল (প্রাইম নিউজ বিডি ডটকম) – রাষ্ট্রীয় মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিকদের জন্য নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করতে আইনের খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। আজ বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘পণ্য উৎপাদনশীল রাষ্ট্রীয় শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিক (চাকুরির শর্তাবলী) আইনের এই খসড়া প্রয়োজনীয় সংশোধনীসহ অনুমোদন পায়। মন্ত্রিসভার বৈঠক… বিস্তারিত »

কক্সবাজারে ডেসটিনির ভবন নির্মাণ বন্ধে হাইকোর্টের নির্দেশ

এপ্রিল ২৫, ২০১২

স্টাফ রিপোর্টার, ঢাকা, ২৫ এপ্রিল (প্রাইম নিউজ বিডি ডটকম) – কক্সবাজারে ডেসটিনির অনুমোদন বিহীন ভবন নির্মাণের কাজ ২৪ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। কক্সবাজার জেলা প্রশাসক, পুলিশ সুপার, মেয়র ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহ সংশ্লিষ্টদের প্রতি এ নির্দেশ দিয়েছেন আদালত। আজ বুধবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও… বিস্তারিত »

লালপুরে ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

এপ্রিল ২৫, ২০১২

কোহেল, লালপুর (নাটোর) প্রতিনিধি, ২৫ এপ্রিল (প্রাইম নিউজ বিডি ডটকম) –্আজ বুধবার দুপুরে নাটোরের লালপুরে ২৮ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ৪ ব্যবসায়ীকে আটক করেছে লালপুর থানা পুলিশ। লালপুর থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানা পুলিশ বুধবার দুপুর ২টার দিকে উপজেলার বুধপাড়া মাঠে অভিযান চালায়। এ সময়… বিস্তারিত »

কাশিয়ানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছে দুই বাসযাত্রী

এপ্রিল ২৫, ২০১২

বাদল সাহা, গোপালগঞ্জ প্রতিনিধি, ২৫ এপ্রিল (প্রাইম নিউজ বিডি ডটকম) – গোপালগঞ্জের কাশিয়ানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছে দুই বাসযাত্রী। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার কালনা-শংকর পাশা ফেরিঘাট নামক স্থানে এ ঘটনাটি ঘটে। জানা গেছে, যশোর থেকে শরিয়াতপুর যাবার পথে একটি যাত্রীবাহী বাসের দুই যাত্রী শরীয়াতপুর জেলার মোঃ জামাল হোসেন… বিস্তারিত »

জয়পুরহাটে ২ মণ গাঁজাসহ গ্রেফতার ১

এপ্রিল ২৫, ২০১২

এসএস মিঠু, জয়পুরহাট প্রতিনিধি, ২৫ এপ্রিল (প্রাইম নিউজ বিডি ডটকম) – আজ বুধবার জয়পুরহাটে লবন বোঝাই ট্রাকে তল্লাশী চালিয়ে ২ মণ গাঁজা সহ এক গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জয়পুরহাট সদর থানা পুলিশ। সেই সাথে গাঁজা বহনকৃত ট্রাকটি পুলিশ আটক করেছে। গ্রেফতারকৃত গাঁজা ব্যবসায়ীর নাম জাহেদুল ইসলাম। সে জয়পুরহাটের কালাই উপজেলা… বিস্তারিত »

| | | | | | | | | |
Copyright@All Right Reserved.> Editor: Gias uddin Mamun, 60 Bara Mogh Bazar,Dhaka 1217.Bangladesh. # (বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ই-মেইল করুন) phone: 8801715990853, 8801534311099, 88028353669 #
☼ ডিজাইন প্রাইম নিউজ বিডি কর্তৃক সংরক্ষিত primenews27@gmail.com  »
GO TOP