কে.এম গোলাম রব্বানী, কুড়িগ্রাম প্রতিনিধি, ২৩ এপ্রিল (প্রাইম নিউজ বিডি ডটকম) – বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার প্রতিবাদে বিএনপির ডাকা দ্বিতীয় দিনের হরতাল কুড়িগ্রামে শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে।
হরতালে পিকেটিং করার অভিযোগে বিএনপির ৫ জন পিকেটারকে আটক করেছে পুলিশ। দুরপাল্লা’র যান চলাচল বন্ধ থাকলেও রিক্সা-ভ্যান, মটরসাইকেল, অটোরি·াসহ সকল যানবাহনের চলাচল ছিল স্বাভাবিক।
হরতালের দ্বিতীয় দিন সীমিত দোকানপাট-ব্যবসা প্রতিষ্ঠান খোলা ছিল। স্কুল-কলেজ, ব্যাংক-বীমা,অফিস-আদালতে স্বাভাবিক কাজকর্ম চললেও পিকেটিং করার অভিযোগে বিএনপি’র ৫ জন পিকেটারকে আটক করেছে পুলিশ।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মইনুল ইসলাম পিকেটার আটকের সত্যতা স্বীকার করে জানান, নাশকতা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টাকালে তাদের আটক করা হয়।









