সর্বশেষ »

পত্নীতলায় বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা

তানভীর চৌধুরী, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি, ২১ এপ্রিল (প্রাইম নিউজ বিডি ডটকম) – পত্নীতলায় আজ শনিবার বিকেল ৫টায় আগমীকাল রবিবারের হরতাল সমর্থনে বিএনপি, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল নজিপুর প্রদক্ষিন শেষে বাসস্ট্যান্ড গোলচত্বরে একটি পথ সভা করেছে।

সরকারের আইন শৃক্সখলা বাহিনী বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীকে গুম করেছে এমন অভিযোগে রবিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল সমর্থনে পত্নীতলায় উপজেলা বিএনপির সভাপতি মোকছেদুর রহমান ছিরি এর নেতৃত্বে  একটি মিছিল বের করে নজিপুরের প্রধান প্রধান সড়কগুলি প্রদক্ষিণ শেষে নজিপুর বাসস্ট্যান্ড গোলচত্বরে এসে একটি পথ সভার আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হামিদ, নজিপুর পৌর মেয়র আনোয়ার হোসেন, সাদেকুল ইসলাম, সাজেদুল ইসলাম দুলাল, পৌর বিএনপির সভাপতি মামুনুর রশিদ, সাধারন সম্পাদক আবু সুফিয়ান, যুবদলের রিচার্ড মাহমুদ, বায়েজিদ আলম শাহীন, সাখোয়াত হোসেন, ছাত্র দলের সভাপতি শাহীর  হোসেন শিপু, মোমিনুর রহমান সহ দলীয় নেতাকর্মীরা প্রমুখ।

 এই রিপোর্ট পড়েছেন  1117 - জন
 রিপোর্ট »শনিবার, ২১ এপ্রিল , ২০১২. সময়-৭:৪৯ pm | বাংলা- 8 Boishakh 1419
রিপোর্ট শেয়ার করুন  »
Share on Facebook!Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Seed Newsvine!Reddit!

Leave a Reply

5 + 7 =  

| | | | | | | | | |
Copyright@All Right Reserved.> Editor: Gias uddin Mamun, 60 Bara Mogh Bazar,Dhaka 1217.Bangladesh. # (বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ই-মেইল করুন) phone: 8801715990853, 8801534311099, 88028353669 #
☼ ডিজাইন প্রাইম নিউজ বিডি কর্তৃক সংরক্ষিত primenews27@gmail.com  »
GO TOP