সর্বশেষ »

বাঙ্গালি আয়োজনে নীলফামারীতে বর্ষবরণ

এস এ প্রিন্স, নীলফামারী প্রতিনিধি, ১৪ এপ্রিল (প্রাইম নিউজ বিডি ডটকম) – হারিয়ে যাওয়া সব অতীত ঐতিহ্য নিয়ে নীলফামারীতে বর্ণিল আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪১৯।

পহেলা বৈশাখে নীলফামারী যেন সেজেছিল নতুন সাজে। রাস্তা ঘাট স্কুল কলেজ মেতে উঠেছিল বাঙ্গালীপনায়। ঢাক, ঢোল, গরুর গাড়ি, মাটির থালা বাসন শোভা পেয়েছিল দিনটির নানা অনুষ্ঠানে।

রং উল্লাস আর নেচে গেয়ে আনুষ্ঠানিকভাবে জেলাবাসী বরণ করেছে নতুন বছরকে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ছাড়াও বিভিন্ন ক্লাব, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, জাতীয়তাবাদী যুবদল পহেলা বৈশাখে পান্তা ভাত খাওয়ার আসর বসিয়ে বাঙ্গালী ঐতিহ্য তুলে ধরে।

বিভিন্ন সংগঠানের আয়োজনে সকালে ঢাক ঢোল, ব্যানার, ফেস্টুন, গরুর গাড়ি, মাটির থালা বাসন, হাতি, এবং পালকিতে করে বর-বধু সেজে পহেলা বৈশাখের প্রথম সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে শহর প্রদক্ষিণ করে।

জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসন চত্তর এবং পুলিশ প্রশাসনের আয়োজনে পুলিশ অফিস চত্তরে সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চায়ন করা হয়।

এছাড়াও শহীদ মিনার চত্তরে উন্নয়ন সংস্থা অনুভবের সহযোগীতায় বাংলা গানের আসর বসায় সঙ্গিত শিল্পী ফারুক ভুইয়া। সেখানে পাঁচজনকে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় সম্মাননা প্রদান করা হয়।

অন্যদিকে জেলা সদর ছাড়াও ডোমার, ডিমলা, জলঢাকা, সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলায় প্রশাসনসহ সামাজিক সংস্থার উদ্যোগে শোভাযাত্রা, পান্থা ভাতের আসর বসানো হয়।

 এই রিপোর্ট পড়েছেন  1138 - জন
 রিপোর্ট »শনিবার, ১৪ এপ্রিল , ২০১২. সময়-৩:২২ pm | বাংলা- 1 Boishakh 1419
রিপোর্ট শেয়ার করুন  »
Share on Facebook!Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Seed Newsvine!Reddit!

Leave a Reply

3 + 7 =  

| | | | | | | | | |
Copyright@All Right Reserved.> Editor: Gias uddin Mamun, 60 Bara Mogh Bazar,Dhaka 1217.Bangladesh. # (বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ই-মেইল করুন) phone: 8801715990853, 8801534311099, 88028353669 #
☼ ডিজাইন প্রাইম নিউজ বিডি কর্তৃক সংরক্ষিত primenews27@gmail.com  »
GO TOP