Daily Archives: Thursday, 12 April
নালিতাবাড়ীতে ৪১ বছর পর শহীদ মিনার স্থাপনের উদ্যোগ!
এম.সুরুজ্জামান, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি, ১২ এপ্রিল (প্রাইম নিউজ বিডি ডটকম) – শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়ন পরিষদ চত্ত্বরের অদূরে ফসলের মাঠে মহান মুক্তিযোদ্ধের সংগঠক ও মুক্তিযোদ্ধাদের ঐকান্তিক প্রচেষ্টায় ৩ জন শহীদ মুক্তিযোদ্ধার কবর রক্ষায় এগিয়ে এসেছেন এলাকার সুধীজনেরা। এলাকাবাসী জানান, ১৯৭১ সালের ২২ অক্টোবর মুক্তিযুদ্ধের সময় পাকা হানাদার বাহিনীর গুলিতে… বিস্তারিত
কিশোরগঞ্জে বজ্রপাতে কৃষক নিহত, আহত ৪
কিশোরগঞ্জ ১২ এপ্রিল: কিশোরগঞ্জের করিমগঞ্জে বজ্রপাতে ওবায়দুল্লাহ (২৩) নামে এক কৃষক নিহত এবং আহত হয়েছে আরও ৪ জন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার সুতাপাড়া ইউনিয়নের নোয়াগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, বাড়ির পাশে মাঠে ধান কাটছিল কয়েকজন কৃষক। সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ বৃষ্টি শুরু হলে কৃষকরা পলিথিন মাথায় দিয়ে… বিস্তারিত
সব মন্ত্রীদের গাড়ি-বাড়ি তল্লাশি করা দরকার: ব্যারিস্টার মওদুদ
ঢাকা ১২ এপ্রিল: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, ‘‘সব মন্ত্রীর গাড়ি-বাড়ি তল্লাশি করা দরকার। বর্তমান সরকার বাংলাদেশকে দুর্নীতির মহাসমুদ্রে পরিণত করেছে। দুর্নীতির মেলা বসেছে এদেশে।’’ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে জিয়া নাগরিক ফোরাম আয়োজিত ‘সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীনকে সংবর্ধনা ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট’ শীর্ষক… বিস্তারিত
সংঘবদ্ধ চক্রের কাজ, এপিএসের কর্মের দায় মন্ত্রীর নয় : সুরঞ্জিত
ঢাকা, ১২ এপ্রিল – রেলওয়ের বিরুদ্ধে সংঘবদ্ধ একটি চক্র একযোগে কাজ করছে অভিযোগ করে রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, সহকারী একান্ত সচিব (এপিএস) কখন কী করেন তার দায় মন্ত্রীর ওপর বর্তায় না। তিনি বলেন, ‘সংঘবদ্ধ চক্রের ষড়যন্ত্রের ধারাবাহিকতায় আমার এপিএসের টাকা আটকের ঘটনা ঘটে থাকতে পারে। কারণ, ঘটনা ঘটার সাথে সাথে… বিস্তারিত
র্যাব, ডিএমপি ও ডিসিসি বরাবর ইসির জরুরি চিঠি
১২ এপ্রিল (প্রাইম নিউজ বিডি ডটকম) –ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় (উত্তর ও দক্ষিণ) এখনও থেকে যাওয়া পোস্টার-বিলবোর্ড উচ্ছেদের জন্য আজ সকালে র্যাব মহাপরিচালক, ডিএমপি কমিশনার এবং ঢাকা সিটি করপোরেশন উত্তর ও দক্ষিণের প্রশাসকক বরাবর জরুরি চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ঢাকা উত্তর সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা মীর সারোয়ার মুর্শেদ… বিস্তারিত
সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত
১২ এপ্রিল (প্রাইম নিউজ বিডি ডটকম) –চট্টগ্রাম, মংলা ও কক্সবাজার সমুদ্রবন্দরকে আজ তিন নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর। এছাড়া নদী বন্দরগুলোকে দেখাতে বলা হয়েছে দুই নম্বর স্থানীয় সতর্কতা সংকেত। উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চরণশীল মেঘমালার কারণে এই সংকেত দেখিয়ে যেতে বলা হয়। এ সমস্ত এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে… বিস্তারিত
রেল ভবন হাওয়া ভবন হবে তা হতে পারে না: নাসিম
১২ এপ্রিল (প্রাইম নিউজ বিডি ডটকম) –আওয়ামী লীগ নেতা মোহম্মদ নাসিম বলেছেন, দুই এক জনের জন্য দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে না। রেল ভবন হাওয়া ভবন হবে তা হতে পারে না। বৃহস্পতিবার বেলা ১২টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা আলমগীর কুমকুম স্মরণে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।… বিস্তারিত
ইসরাইল-সমর্থিত সন্ত্রাসী দলকে গ্রেপ্তার করলো ইরান
আন্তর্জাতিক ডেস্ক : ১২ এপ্রিল (প্রাইম নিউজ বিডি ডটকম) –ইরানের নিরাপত্তা বাহিনী ইসরাইল-সমর্থিত একটি সন্ত্রাসী দলকে গ্রেপ্তার করেছে। দলটি ইরানের অভ্যন্তরে নাশকতামূলক হামলার পরিকল্পনা করছিল। গত মঙ্গলবার ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের এক ঘোষণায় এ তথ্য দেয়া হয়েছে। এদিকে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনায় বসার মাত্র ৪… বিস্তারিত
শ্বাসরুদ্ধকর ম্যাচে জয় অস্ট্রেলিয়ার
ক্রীড়া ডেস্ক : ১২ এপ্রিল (প্রাইম নিউজ বিডি ডটকম) –শেষ পর্যন্ত জয় হলো অস্ট্রেলিয়ার। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে তারা ৩ উইকেটে হারিয়ে সিরিজে ১-০তে এগিয়ে গেল। আগের দিনের ৫ উইকেটে ৭১ রান নিয়ে শেষ দিনের খেলা শুরু করে স্বাগতিকরা। বাকি ৫ উইকেট হারিয়ে তারা ৭৭ রান যোগ করে। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার… বিস্তারিত
মাকে কুপিয়ে হত্যা করল ছেলে
১২ এপ্রিল (প্রাইম নিউজ বিডি ডটকম) –চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মা হাফেজা বেগমকে (৪০) কুপিয়ে হত্যা করেছে ছেলে তোতা। মায়ের পরকীয়ার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে তোতার বরাত দিয়ে পুলিশ জানিয়েছে। গতকাল বুধবার রাতে মির্জাপুর-কালিতলা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল রাত একটার দিকে মায়ের ঘরে… বিস্তারিত


