১১ এপ্রিল (প্রাইম নিউজ বিডি ডটকম) –সাগর-রুনি হত্যাকারীদের আগামী ৫ মের মধ্যে গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন মাছরাঙা টিভির সাংবাদিকরা। আজ জাতীয় প্রেসক্লাবের সামনে সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে এক মানববন্ধনে মাছরাঙা টিভির সাংবাদিকরা এ হুশিয়ারি দেন।
মানববন্ধনে মাছমাঙা টেলিভিশেনর বার্তা সম্পাদক রেজওয়ানুল হক রাজা বলেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে প্রেসক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটিসহ সারা দেশের সাংবাদিক ভাইয়েরা আন্দোলন করেছেন, তাদের ওপর আমরা আস্থাশীল। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের যে আশ্বাস দিয়েছেন, তার পরিপ্রেক্ষিতে আমরা ৫ মে পযন্ত ধৈর্য ধরতে চাই। তবে তারপরও যদি হত্যকারীদের গ্রেফতার না করা হয়, আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। আজকের এই কর্মসূচি শুধু এই ঘটনার প্রতিবাদ জানানোর জন্য।









