Daily Archives: Wednesday, 11 April
প্রেমিককে অবরুদ্ধ করে প্রেমিকাকে ধর্ষণ, আটক ২
চাঁদপুর, ১১ এপ্রিল : চাঁদপুর শহরের বড় স্টেশন এলাকার মদিনা আবাসিক বোডিং থেকে ২ ধর্ষণকারীকে আটক করেছে পুলিশ। প্রেমিককে কৌশলে রুম থেকে বের করে অপর রুমে আটকিয়ে প্রেমিকাকে হোটেল ম্যানেজারসহ দু’জন পালাক্রমে ধর্ষণ করার অভিযোগে তাদেরকে আটক করা হয়। বুধবার সকালে এ ঘটনা ঘটে। জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় প্রেমিক জাহিদ… বিস্তারিত
রেলমন্ত্রী সুরঞ্জিতের এপিএস সাময়িক বরখাস্ত
ঢাকা ১১ এপ্রিল – রেলমন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্তের একান্ত সচিব (এপিএস) ওমর ফারুককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তবে টাকা বহন করার ঘটনা তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন রেল মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বিএনপি নেতা রেহেনা আক্তার রানু। একই সাথে কোনো মন্ত্রীর এপিএস কিভাবে জাতীয়… বিস্তারিত
প্রধানমন্ত্রী ও রেলমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন মির্জা ফখরুল
ঢাকা ১১ এপ্রিল : রেলমন্ত্রীর এপিএসের ৭০ লাখ টাকার দুর্নীতির সুস্পষ্ট ব্যাখা দিতে না পারলে প্রধানমন্ত্রী ও রেলমন্ত্রীর একযোগে পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বধুবার রাজধানীর নয়াপল্টনে চারদলীয় জোট ও সমমনা দল ঢাকা মহানগরের বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ… বিস্তারিত
বাংলাদেশে ভূমিকম্পঃ ভারত ও ইন্দোনেশিয়ায় সুনামি শতর্কতা
ঢাকা ১১ এপ্রিল : ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে বুধবার দুপুরে। দুপর ২টা ৪৪ ও ৪৭ মিনিটে দুই দফায় এই কম্পন অনুভূত হয়। ঢাকার আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা তাৎণিকভাবে ভূমিকম্পের মাত্রা ও উৎস জানাতে না পারলেও কাছাকাছি সময়ে ইন্দোনেশিয়ার সুমাত্রা থেকে ৩১৫ কিলোমিটার দূরে ৮ দশমিক ৯… বিস্তারিত
চাঁপাইনবাগঞ্জে ট্রেনের তেল পাচারের সময় দুই চালক গ্রেপ্তার
১১ এপ্রিল (প্রাইম নিউজ বিডি ডটকম) –ট্রেনে ব্যবহৃত তেল চুরি করে পাচারের সময় খুলনা-চাঁপাইনবাবগঞ্জগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনের চালকসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় চার ব্যারেলে (আনুমানিক ২০০ লিটার ডিজেল) একটি ভুটভুটি, দুটি সাইরেঞ্জ, একটি তেল লোড-আনলোড করা পাইপ, ও একটি প্লাস্টিকের জারিকেন উদ্ধার করা হয়েছে। রাজশাহীর রেলওয়ে কলোনী ক্যামপের… বিস্তারিত
আখাউড়া ছাত্রলীগ কমিটি বিলুপ্ত করায় ট্রেনে ইটপাটকেল নিক্ষেপ
১১ এপ্রিল (প্রাইম নিউজ বিডি ডটকম) –কমিটি বিলুপ্ত করার প্রতিবাদে বুধবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা ঢাকাগামী মহানগর প্রভাতী ট্রেনে ইট পাটকেল নিক্ষেপ করেছে। এ সময় তারা রেলপথ অবরোধ ও লাইন উপড়ে ফেলার চেষ্টা করে। এর আগে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের নেতাদের সমন্বয়ে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান… বিস্তারিত
জমে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া টেস্ট
ক্রীড়া ডেস্ক : ১১ এপ্রিল (প্রাইম নিউজ বিডি ডটকম) –চতুর্থ দিন শেষে জমে উঠেছে ব্রিজটাউনে অনুষ্ঠেয় ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া টেস্ট। টেস্টের পঞ্চম দিনে ঘটতে পারে যে কোন কিছু। ৫ উইকেট হাতে রেখে ওয়েস্ট ইন্ডিজের ১১৪ রানে এগিয়ে থেকেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে না। অপরদিকে স্বস্তিতে নেই স্বাগতিকরা। তবে দ্বিতীয় ইনিংসে লড়াকু… বিস্তারিত
সাগর-রুনি হত্যামাছরাঙার সাংবাদিকদের আন্দোলনের হুঁশিয়ারি
১১ এপ্রিল (প্রাইম নিউজ বিডি ডটকম) –সাগর-রুনি হত্যাকারীদের আগামী ৫ মের মধ্যে গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন মাছরাঙা টিভির সাংবাদিকরা। আজ জাতীয় প্রেসক্লাবের সামনে সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে এক মানববন্ধনে মাছরাঙা টিভির সাংবাদিকরা এ হুশিয়ারি দেন। মানববন্ধনে মাছমাঙা টেলিভিশেনর বার্তা সম্পাদক রেজওয়ানুল হক রাজা বলেন, সাংবাদিক দম্পতি… বিস্তারিত
হাইকোর্ট বিভাগে ১৫ বিচারক নিয়োগ
১১ এপ্রিল (প্রাইম নিউজ বিডি ডটকম) –সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ১৫জন অতিরিক্ত বিচারককে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগ পাওয়া বিচারকরা হলেন – বিচারপতি মোঃ ফারুক (এম. ফারুক), বিচারপতি মোঃ শওকত হোসেন, বিচারপতি এফ.আর.এম. নাজমুল আহাসান, বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বিচারপতি এ.এন.এম. বশিরউল্লাহ, বিচারপতি আবদুর রব, বিচারপতি… বিস্তারিত
সাতক্ষীরায় সংখ্যালঘু নির্যাতন প্রতিবাদে ছাত্র-শিক্ষকদের বিক্ষোভ-সমাবেশ
১১ এপ্রিল (প্রাইম নিউজ বিডি ডটকম) –গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসে সাতক্ষীরার কালিগঞ্জে ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িতে লুটপাট ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকরা। সমাবেশে হামলা ও নির্যাতনকারীদের চিহ্নিত করে দ্রুত শাস্তি ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণের দাবি জানানো হয়। আজ বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়… বিস্তারিত


