সর্বশেষ »

গাইবান্ধায় ইনস্যুরেন্স কোম্পানির আড়ালে দেহ ব্যবসা

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা প্রতিনিধি, ১০ এপ্রিল (প্রাইম নিউজ বিডি ডটকম) – গাইবান্ধা জুড়ে চলছে নানা গুঞ্জুন। পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে ইনস্যুরেন্স ব্যবসার আড়ালে সুন্দরী মেয়েদের দিয়ে গ্রাহক শিকারের নানা ঘটনা। গাইবান্ধা পুলিশ সুপার জানান, ডেল্টা লাইফ ইনস্যুরেন্সের গ্রাহক সংগ্রহে নারী কর্মীদের যৌন কাজে লিপ্ত করার অভিযোগে কোম্পানির সহকারী একেএম শহিদুজ্জামান শহীদ,৫ জন কর্মী এবং অফিসের পিয়নসহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ও প্রত্যাক্ষদর্শী সুত্রে জানা যায়, ইনস্যুরেন্স কর্মকর্তা শহিদুজ্জামান শহীদ দীর্ঘদিন ধরে শহরের কলেজ রোডে একটি বাসা ভাড়া নিয়ে অফিসের কার্যক্রম চালিয়ে আসছিলেন। তিনি সেখানে গ্রহক সংগ্রহে গাইবান্ধা শহর এবং আশপাশের বেশ কিছু নারী কর্মীকে নিয়োগ করেন। তিনি গ্রাহকদের আকৃষ্ট করতে সুন্দরী নারী কর্মীদের যৌন কাজে ব্যবহার করতেন। এ ব্যাপারে গাইবান্ধা থানায় নীতিহীন ব্যবসা দমন আইন ১৯৯৩ এর ধারা ৪/১১ অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় প্রকাশ রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে এক দল পুলিশ ওই অফিসে হানা দিয়ে শহিদুজ্জামান শহীদ (৪০) নারী কর্মী লাকী বেগম.(৩০) রোকসানা আক্তার (২০), জেসমিন আক্তার (১৭), শেফালী বেগম.(২৫) ও কাকলী বেগম (৩০) এবং পিয়ন মুকুল মিয়া(২৫) কে আটক করে। এ সময় অফিসে তল্লাশি চালিয়ে যৌন কাজে ব্যবহৃত কন্ডম, জন্ম নিয়ন্ত্রণ বড়ি ইত্যাদি উদ্ধার করা হয়। গাইবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মমতা মোস্তাফিজুর রহমান জানান, দীর্ঘদিন থেকে ওই অফিসে অবৈধ কার্যকলাপ চলছিল। অভিযোগ পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করেন।

তিনি আরও জানান, আটককৃত নারী কর্মীরা স্বীকার করেছেন কর্মকতা শহীদুজ্জামান তাদের অবৈধ কাজে ইচ্ছার বিরুদ্ধে লিপ্ত হতে বাধ্য করেছেন।

 এই রিপোর্ট পড়েছেন  1139 - জন
 রিপোর্ট »মঙ্গলবার, ১০ এপ্রিল , ২০১২. সময়-৩:৩৮ pm | বাংলা- 27 Chaitro 1418
রিপোর্ট শেয়ার করুন  »
Share on Facebook!Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Seed Newsvine!Reddit!

Leave a Reply

3 + 2 =  

| | | | | | | | | |
Copyright@All Right Reserved.> Editor: Gias uddin Mamun, 60 Bara Mogh Bazar,Dhaka 1217.Bangladesh. # (বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ই-মেইল করুন) phone: 8801715990853, 8801534311099, 88028353669 #
☼ ডিজাইন প্রাইম নিউজ বিডি কর্তৃক সংরক্ষিত primenews27@gmail.com  »
GO TOP