You could put your verification ID in a comment Or, in its own meta tag Or, as one of your keywords Your content is here. The verification ID will NOT be detected if you put it here.
সর্বশেষ »

দুর্বৃত্তদের হাতে রাবি ছাত্রলীগ নেতা আহত : প্রতিবাদে মিছিল

আনিসুর রহমান রনি, রাবি প্রতিনিধি, ০৮ এপ্রিল (প্রাইম নিউজ বিডি ডটকম) – দুর্বৃত্তদের হাতে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার সাবেক সভাপতি ও হবিবুর রহমান হল শাখা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সাদ্দাম হোসেন টিপু গুরুতর আহত হয়েছেন।

আজ রোববার বিশ্ববিদ্যালয়ের রহমতুন্নেসা হলের সামনে এ ঘটনা ঘটে। এই ঘটনার প্রতিবাদে ছাত্রলীগ রাতেই বিক্ষোভ মিছিল করেছে। টিপু বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের মাস্টার্সের ছাত্র।

সূত্রে জানা যায়, গতকাল রাত ৯টার দিকে টিপু তার বান্ধবীকে হলে পৌছে দিতে রহমতুন্নেসা হলের সামনে যায়। তারপর বান্ধবীকে বিদায় দিয়ে আসতেই ২/৩টি  মোটরসাইকেলে অজ্ঞাত ৭/৮ দুর্বৃত্ত গাড়ি দিয়ে গতিরোধ করে তার মাথায় লোহার রড ও হাতুড়ি দিয়ে উপর্যুপরি আঘাত করে দ্রুত পালিয়ে যায়। পরে সেখানে উপস্থিত কয়েকজন শিক্ষার্থী তাকে উদ্ধার করে প্রথমে রাজশাহী বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। কিন্তু তার অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত ডাক্তার তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

এই ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ রাতেই বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আহম্মদ আলী ও সাধারণ সম্পাদক আবু হুসাইন বিপুর নেতৃত্বে বের হওয়া মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে মিছিলটি ছাত্রলীগের টেন্টে গিয়ে এক সমাবেশে রূপ নেয়। সমাবেশে বক্তব্য রাখেন, রাবি ছাত্রলীগের সভাপতি আহম্মদ আলী, সাধারণ সম্পাদক আবু হুসাইন বিপু, সহ-সভাপতি ইলিয়াস হোসেন ও জাকির হোসেন রনি প্রমুখ। এসময় বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

এব্যাপারে ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আহম্মদ আলী ও সাধারণ সম্পাদক আবু হুসাইন বিপু বলেন, ক্যাম্পাসকে অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে ফেলতে ছাত্র শিবির পুর্বপরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তারা।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তবে এব্যাপারে এখনও কোন মামলা হয়নি বলে জানান তিনি।

 এই রিপোর্ট পড়েছেন  1117 - জন
 রিপোর্ট »রবিবার, ৮ এপ্রিল , ২০১২. সময়-১১:৪৭ pm | বাংলা- 25 Chaitro 1418
রিপোর্ট শেয়ার করুন  »
Share on Facebook!Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Seed Newsvine!Reddit!

Leave a Reply

3 + 7 =  

| | | | | | | | | |
Copyright@All Right Reserved.> Editor: Gias uddin Mamun, 60 Bara Mogh Bazar,Dhaka 1217.Bangladesh. # (বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ই-মেইল করুন) phone: 8801715990853, 8801534311099, 88028353669 #
☼ ডিজাইন প্রাইম নিউজ বিডি কর্তৃক সংরক্ষিত primenews27@gmail.com  »
GO TOP