সর্বশেষ »
List/Grid

Daily Archives: Saturday, 7 April

উজিরপুর ম্যানেজিং কমিটির কেন্দ্রে গুলি বর্ষণ: নির্বাচন স্থগিত

এপ্রিল ৭, ২০১২

বরিশাল ৭ এপ্রিল: বরিশালের উজিরপুর হারতা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে আজ শনিবার শাসকদলের ক্যাডাররা নির্বাচন বন্ধ করতে পুলিশের সামনে কেন্দ্রে ভাঙচুর ও গুলিবর্ষন করেছে। এ ঘটনায় প্রিজাইডিং অফিসার নির্বাচন স্থগিত করে পুলিশ পাহারায় ঘটনাস্থল ত্যাগ করেন। জানা গেছে, হারতা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে ৪টি পদে ১৪… বিস্তারিত »

জুলাইয়ে সাগরে তেলগ্যাস অনুসন্ধানে নামবে বাপেক্স

এপ্রিল ৭, ২০১২

ডেস্ক রিপোর্ট, ঢাকা, ০৭ এপ্রিল (প্রাইম নিউজ বিডি ডটকম) – দেশের রাষ্ট্রচালিত পেট্রোলিয়াম অনুসন্ধান ও উৎপাদনকারী প্রতিষ্ঠান বাপেক্স আগমী জুলাই মাসে বঙ্গোপোসাগরের উপকূলবর্তী ব্লকসমূহে তেল-গ্যাস অনুসন্ধান শুরু করবে বলে শনিবার প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মর্তুজা আহমেদ ফারুক জানিয়েছেন। উল্লেখ্য, এই আগে বাপেক্স কখনো সমুদ্র এলাকায় তেল-গ্যাস অনুসন্ধান চালায়নি। তিনি জানান, বঙ্গপোসাগরে… বিস্তারিত »

গাইবান্ধায় জুয়া খেলায় হেরে যুবকের আত্মত্যা

এপ্রিল ৭, ২০১২

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা প্রতিনিধি, ০৭ এপ্রিল (প্রাইম নিউজ বিডি ডটকম) – জুয়া খেলায় টাকা হারিয়ে পিতার বকনি খেয়ে বিষপানে আত্মহত্যা করছে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ইদিলপুরের দক্ষিণ চকদাড়িয়া গ্রামের আব্দুল মোত্তালেব মিয়ার ছেলে আব্দুল মালেক মিয়া (২৪) নামের এক যুবক। ইউপি সদস্য আব্দুর রশিদ আকন্দ জানান, মৌসুমী মেলায় আজ শনিবার… বিস্তারিত »

কিশোরগঞ্জে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে পেশাজীবী সমাবেশ

এপ্রিল ৭, ২০১২

এম.এ.হক বাপ্পী, কিশোরগঞ্জ প্রতিনিধি, ০৭ এপ্রিল (প্রাইম নিউজ বিডি ডটকম) – পেশাজীবী সমন্বয় পরিষদের উদ্যোগে যুদ্ধাপরাধীদের বিচার, পেশাজীবীদের দাবি আদায় ও রূপকল্প-২০২১ বাস্তাবয়নের দাবিতে কিশোরগঞ্জে পেশাজীবী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা পেশাজীবী সমন্বয় পরিষদ সভাপতি মুক্তিযোদ্ধা ডা. মাহবুব ইকবালের সভাপতিত্বে আজ শনিবার বিকালে সমবায় কমিউনিটি সেন্টারে আয়োজিত সমাবেশে বক্তৃতা করেন কেন্দ্রীয়… বিস্তারিত »

প্রধানমন্ত্রীকে ভারত চলে যেতে বললেন শফিক রেহমান

এপ্রিল ৭, ২০১২

স্টাফ রিপোর্টার, ঢাকা, ০৭ এপ্রিল (প্রাইম নিউজ বিডি ডটকম) – প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘চপলমতি বালিকা’ আখ্যা দিয়ে ভারত বা আমেরিকা চলে যাওয়ার পরামর্শ দিলেন বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমান। আজ শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের টেনিস লনে গবেষণা প্রতিষ্ঠান জি-৯ আয়োজিত তার ৭টি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় তিনি এ কথা বলেন।… বিস্তারিত »

সড়ক দুর্ঘটনায় রাবি শিক্ষার্থীর মৃত্যু

এপ্রিল ৭, ২০১২

আনিসুর রহমান রনি, রাবি প্রতিনিধি, ০৭ এপ্রিল (প্রাইম নিউজ বিডি ডটকম) – সড়ক দুর্ঘটনায় আজ শনিবার ভোর রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের (২০০৬-০৭) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত ওই শিক্ষার্থীর নাম সারমিন সুলতানা ছবি (২২)। তার গ্রামের বাড়ি নাটোরের সদর উপজেলার ছাতনী ইউনিয়নে। নিহত ছবির বন্ধুরা জানান, ছবি… বিস্তারিত »

রংপুরে ক্যাবল নেটওয়ার্ক ব্যবসায়ীদের সেমিনার ও আলোচনা সভা

এপ্রিল ৭, ২০১২

এন.এইচ মোল্লা, রংপুর প্রতিনিধি, ০৭ এপ্রিল (প্রাইম নিউজ বিডি ডটকম) – আজ শনিবার দুপুরে বৃহত্তম রংপুরের ক্যাবল ব্যবসায়ীদের মাঝে ডিজিটাল ক্যাবল সম্পর্কে ধারনা দিতে -ডিজিটাল তথ্য ও প্রযুক্তি – বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়। রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে এ সেমিনারের উদ্বোধন করেন ঠাকুরগাও ক্যাবল নেটওয়ার্ক এর চেয়ারম্যান মো. ছাইফুর রহমান… বিস্তারিত »

কুড়িগ্রামে বঙ্গন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধন

এপ্রিল ৭, ২০১২

কে.এম গোলাম রব্বানী, কুড়িগ্রাম প্রতিনিধি, ০৭ এপ্রিল (প্রাইম নিউজ বিডি ডটকম) – কুড়িগ্রাম ষ্টেডিয়ামে আজ শনিবার বিকালে শুরু হয়েছে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। কুড়িগ্রাম ক্লাব আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন করেন মো. জাফর আলী এমপি। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান, টুর্নামেন্ট কমিটির… বিস্তারিত »

শফিক রেহমানের বইয়ের মোড়ক উন্মোচন করলেন খালেদা জিয়া

এপ্রিল ৭, ২০১২

স্টাফ রিপোর্টার, ঢাকা, ০৭ এপ্রিল (প্রাইম নিউজ বিডি ডটকম) – বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমানের লেখা ও সম্পাদিত ৭টি বইয়ের মোড়ক উন্মোচন করলেন বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের টেনিস লনে জি-৯ নামে এক গবেষণা প্রতিষ্ঠান আয়োজিত প্রকাশনা উৎসবে… বিস্তারিত »

জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

এপ্রিল ৭, ২০১২

এস.এস মিঠু, জয়পুরহাট প্রতিনিধি, ০৭ এপ্রিল (প্রাইম নিউজ বিডি ডটকম) – ‘প্রবীনদের যত্ন নিন, স্বাস্থ্য রক্ষায় এগিয়ে আসুন’ এ শ্লোগানকে সামনে রেখে জয়পুরহাটে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব স্বাস্থ্য দিবস। এ উপলক্ষ্যে আজ শনিবার সকালে জেলা সিভিল সার্জন অফিস ও বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা সমূহের যৌথ উদ্দ্যোগে জয়পুরহাট জেলা প্রশাসন চত্বরের… বিস্তারিত »

| | | | | | | | | |
Copyright@All Right Reserved.> Editor: Gias uddin Mamun, 60 Bara Mogh Bazar,Dhaka 1217.Bangladesh. # (বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ই-মেইল করুন) phone: 8801715990853, 8801534311099, 88028353669 #
☼ ডিজাইন প্রাইম নিউজ বিডি কর্তৃক সংরক্ষিত primenews27@gmail.com  »
GO TOP