সর্বশেষ »

মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে রংপুরে বিক্ষোভ

এন.এইচ মোল্লা, রংপুর প্রতিনিধি, ০৬ এপ্রিল (প্রাইম নিউজ বিডি ডটকম) – মহানবী (সাঃ) কে নিয়ে কটূক্তি করায় রংপুর মেডিকেল কলেজের শিক্ষক নুরুন্নবী লাইজুর শাস্তির দাবিতে হাজারো মুসল্লি বিক্ষোভ করেছে। আজ শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে কেন্দ্রীয় বাস টার্মিনাল মসজিদের নামাজ শেষে মুসল্লিরা বিক্ষোভ মিছিল করে। সেই সাথে তারা ঐ শিক্ষকের দ্রুত অপসারন ও শাস্তির দাবি জানিয়েছে প্রশাসনের কাছে। দুপুরে জুমার নামাজ শেষে হাজারো মুসল্লি সমবেত হয় মসজিদ প্রাঙ্গণে। মসজিদের খতিব হাফেজ আব্দুর রশিদের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি মসজিদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে টার্মিনাল এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মসজিদে এসে শেষ হয়। এ সময় মুসল্লিরা ঐ শিক্ষকের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। ঐ শিক্ষককে অপসারন না করলে রংপুরের লাখো মানুষ কঠোর আন্দোলনে যাবে বলে জানিয়েছে।

 এই রিপোর্ট পড়েছেন  1113 - জন
 রিপোর্ট »শুক্রবার, ৬ এপ্রিল , ২০১২. সময়-৮:৫৫ pm | বাংলা- 23 Chaitro 1418
রিপোর্ট শেয়ার করুন  »
Share on Facebook!Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Seed Newsvine!Reddit!

Leave a Reply

4 + 2 =  

| | | | | | | | | |
Copyright@All Right Reserved.> Editor: Gias uddin Mamun, 60 Bara Mogh Bazar,Dhaka 1217.Bangladesh. # (বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ই-মেইল করুন) phone: 8801715990853, 8801534311099, 88028353669 #
☼ ডিজাইন প্রাইম নিউজ বিডি কর্তৃক সংরক্ষিত primenews27@gmail.com  »
GO TOP