স্টাফ রিপোর্টার, ঢাকা, ১৪ মার্চ (প্রাইম নিউজ বিডি ডটকম) – বঙ্গোপসাগরে বাংলাদেশের এক্সক্লুসিভ ইকোনমিক জোন দুইশ নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তারের পক্ষে রায় দিয়েছে সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। আজ বুধবার এ জার্মানির হামবুর্গ থেকে পাঠানো পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির পাঠানো এক বার্তায় বলা হয়, রায় অনুযায়ী মিয়ানমারের সঙ্গে জলসীমায় উপকূল থেকে ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত সীমা রেখাকে বাংলাদেশের অর্থনৈতিক এলাকা এবং মহীসোপান এলাকায় বাংলাদেশের নিরঙ্কুশ আইনগত অধিকারের স্বীকৃতি দিয়েছে।
২০০৯ সালের ১৪ ডিসেম্বর নিজেদের দাবির স্বপক্ষে ইটলসে মামলা করে বাংলাদেশ সরকার।
সমুদ্রসীমা নিয়ে বাংলাদেশ-মিয়ানমারের সালিশ নিষ্পত্তি করে এ রায় দেন জার্মানির হামবুর্গে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দি ল অব দি সির (আইটিএলওএস) বিচারক হোসে লুই জেসাস।
রায় প্রদানের সময় হামবুর্গে অবস্থিত ওই ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির নেতৃত্বে একটি প্রতিনিধিদল।
সমুদ্রসীমা নিয়ে বিরোধ নিষ্পত্তিতে ২০০৯ সালের ১৪ ডিসেম্বর সমঝোতার ভিত্তিতে আইটিএলওএসে নিষ্পত্তির জন্য যায় বাংলাদেশ ও মিয়ানমার।









