সর্বশেষ »

বিদায় জানানো হলো না, সহযাত্রী হয়ে গেলেন এক পরিবারের ৫জন

আসাদুজ্জামান জুয়েল, শরীয়তপুর প্রতিনিধি, ১৪ মার্চ (প্রাইম নিউজ বিডি ডটকম) – আমেরিকা প্রবাসী শামিম ফকির। দেড়মাস আগে স্ত্রী পলিকে নিতে দেশে আসেন। গতকাল মঙ্গলবার রাতের ফ্লাইটে আমেরিকা যাওয়ার কথা তাদের। ভাগ্যের কি নির্মম পরিহাস। বিদেশ নয়, চলে গেছেন না ফেরার দেশে। আর বিদায় জানাতে যারা ছিলেন সাথে তারাও হলেন সহযাত্রী। আজ বুধবার শামীম, স্ত্রী পলি, পলির মা পলির বড় বোন জামাই নাহিদ, নাহিদের কন্যার লাশ উদ্ধার করেছে ডুবুরিরা।

জানা যায়, গত সোমবার রাতে সুরেশ্বর ঘাট থেকে এমভি শরীয়তপুর-১ লঞ্চের একটি কেবিনে করে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয় ভেদরগঞ্জ উপজেলার কার্তিপুর গ্রামের মোহাম্মদ আলী ফকিরের ছেলে শামিম ফকির (৪০) ও তার স্ত্রী পলি। বিদায় জানাতে সঙ্গী হন শাশুরি, ভগ্নিপতি ও ভায়রাসহ ৬ জন। বিদায় জানানো নয় সহযাত্রী হয়ে গেল সঙ্গী ৫ জনই। কার্তিকপুর মোহাম্মদ আলী ফকিরের বাড়িতে এখন শোকের মাতম।

রামভদ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিপ্লব শিকদার জানান, ১৪/১৫ বছর ধরে আমেরিকা প্রবাস জীবন যাবপ করছেন শমিম ফকির। বছর তিনেক আগে ঢাকার লালবাগের মেয়ে পলির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। স্ত্রীকে আমেরিকা নিতেই মূলত তার বাংলাদেশে আসা। স্ত্রী পলির ভিসা হচ্ছিল না। দেড় মাস আগে স্ত্রী পলির জন্য ভিসা হাতে পেয়ে আর দেরি করেনি শামীম। স্ত্রীকে নিয়ে যেতে ভিসা নিয়ে দেশে আসেন। গ্রামের বাড়ি কার্তিকপুর থেকে বিদায় নিয়ে শাশুরী, ভগ্নিপতি, ভায়রা, ভারাবেটিকে নিয়ে ঢাকা রওয়ানা হন সোমবার রাতের লঞ্চে। মঙ্গলবার রাতে একটি ফ্লাইটে আমেরিকা চলে যাবেন সস্ত্রীক শামীম। কিন্তু ৫ জনকে সহযাত্রী করে চলে গেলেন শামীম।

একমাত্র বেঁচে যাওয়া ভগ্নিপতি দুলাল দেওয়ান জানান, আমি কিভাবে লঞ্চ থেকে বের হয়েছি জানিনা। এর পর আর কিছু বলতে পারছেন না তিনি।

শামীমের মৃত্যুর ঘটনায় এলকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের বিলাপ আর আহাজারিতে এলাকার পরিবেশ ভারি হয়ে উঠছে।

আজ বুধবার বিকালে ডুবুরিরা শামীম, স্ত্রী পলি, শাশুরী, ভায়রা নাহিদ ও তার কন্যার লাশ উদ্ধার করে। লাশ নিয়ে কার্তিকপুরের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে স্বজনরা। কান্নার সাথে চলছে লাশ দাফনের প্রস্তুতি।

 এই রিপোর্ট পড়েছেন  119 - জন
 রিপোর্ট »বুধবার, ১৪ মার্চ , ২০১২. সময়-৬:৫৫ pm | বাংলা- 31 Falgun 1418
রিপোর্ট শেয়ার করুন  »
Share on Facebook!Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Seed Newsvine!Reddit!

Leave a Reply

4 + 1 =  

| | | | | | | | | |
Copyright@All Right Reserved.> Editor: Gias uddin Mamun, 60 Bara Mogh Bazar,Dhaka 1217.Bangladesh. # (বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ই-মেইল করুন) phone: 8801715990853, 8801534311099, 88028353669 #
☼ ডিজাইন প্রাইম নিউজ বিডি কর্তৃক সংরক্ষিত primenews27@gmail.com  »
GO TOP