এস.এ প্রিন্স, নীলফামারী প্রতিনিধি, ১৪মার্চ (প্রাইম নিউজ বিডি ডটকম) – পরীক্ষা কেন্দ্র পূর্ণবহালের দাবীতে আজ বুধবার দিনব্যাপী নীলফামারী জেলার ডোমার ও চিলাহাটি ২টি পরীক্ষা কেন্দ্রের ছাত্রছাত্রীরা বিক্ষোভ, অবরোধ ও ইউএনও অফিস ঘেরাও কর্মসুচি পালন করেছে।
আগামী ১ এপ্রিল থেকে অনুষ্ঠিত্ব এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিবর্তন করে ডোমার সরকারী কলেজ, গোমনাতি মহাবিদ্যালয় ৩৪৯ জন পরীক্ষার্থীর জন্য চিলাহাটি সরকারী কলেজ কেন্দ্র এবং চিলাহাটি সরকারী কলেজ মির্জাগঞ্জ মহাবিদ্যালয় ও ডোমার ডিগ্রী মহিলা কলেজ ৭৩৭ জন পরীক্ষার্থীর জন্য ডোমার সরকারী ডিগ্রী কলেজ কেন্দ্র নির্ধারণ করায় আন্দোলনে নেমেছে ডোমার ও চিলাহাটি দুটি কলেজের পরীক্ষার্থীরা। আজ বুধবার সকাল থেকে কেন্দ্র পূর্ণবহালের দাবীতে স্ব-স্ব কলেজ চত্ত্বরে সমাবেশ ও বিক্ষোভ করে পরীক্ষার্থীরা। পরে পরীক্ষার্থীরা রাস্তায় বেরিয়ে বিক্ষোভ মিছিল করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ডোমার বাস ষ্ট্যান এ প্রায় ১ ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পরীক্ষার্থীরা এইএনও অফিস ঘেরাও করে। এসময় পরীক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, রুপক ইসলাম, আসিফ, মাসুদ আলম, জাহিদুল ইসলাম, মুকুল ইসলাম, সুজন ইসলাম, খাজা ওবায়দুল্লাহ আল রাজি, সিতা রানী, রওশি প্রমুখ। বক্তরা বলেন, কেন্দ্র পূর্ণবহাল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। পরে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুদা আশ্বাস প্রদান করেন এবং তিনি পরীক্ষার্থীদের আন্দোলনের বিষয়টি দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে জানা হয়েছে। আশা করি এর সুরাহা হবে।
প্রসঙ্গত, নীলফামারী জেলার ডোমার উপজেলাস্থ ডোমার ও চিলাহাটিতে দুটি সরকারী কলেজ রয়েছে। যার দুরত্ব প্রায় ২৪ কিলোমিটার এবং এই রাস্তার বেহাল দশা। যা চলাচলের অযোগ্য। একমাত্র রিক্সা-ভ্যান, ভটভটি বা নছিমন দিয়ে রাস্তায় চলাচল করতে হচ্ছে। এতে করে ডোমার থেকে চিলাহাটি পরীক্ষা কেন্দ্রে ৩৪৯ জন পররীক্ষার্থী এবং চিলাহাটি থেকে ডোমার সরকারী কলেজ কেন্দ্রে ৭৩৭ জন পরীক্ষার্থী পরীক্ষা দিতে ভোগান্তি পোহাবে। পাশাপাশি অর্থ ও সময় দুটোই অতিরিক্ত ব্যয় হবে। এ ব্যাপারে ডোমার সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ অধ্যাপক গোকুল চন্দ্র পাল ও চিলাহাটি সরকারী কলেজের অধ্যক্ষ জগদিশ চন্দ্র রায় জানান, বোর্ড কতৃপক্ষের এমন সিন্ধান্তের কারণেই এমনটি হয়েছে। তারা আরো স্বীকার করে বলেন, কেন্দ্র পরিবর্তন হওয়ায় ১ হাজার ৮৬ জন পরীক্ষার্থী চরম বিপাকে পড়েছে।









