Monthly Archives: March 2012
রবিবার ১০মিনিট স্তব্ধ থাকবে রংপুর
এন.এইচ মোল্লা, রংপুর প্রতিনিধি, ৩১ মার্চ (প্রাইম নিউজ বিডি ডটকম) – আগামীকাল রবিবার সকাল ১১টা থেকে ১১টা ১০ পর্যন্ত মোট দশ মিনিট স্তব্ধ থাকবে গোটা রংপুর শহর। রংপুর সিটি কর্পোরেশন দ্রুত বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচির আয়োজন করছে সমাজ পরিবর্তন ও উন্নয়ন ফোরাম নামের একটি সামাজিক সংগঠন। এ কর্মসূচির চলাকালীন সকল… বিস্তারিত
সীমান্তে সেনা তৎপরতার আনুষ্ঠানিক প্রতিবাদ জানালো বিজিবি
সৈয়দুল কাদের, কক্সবাজার প্রতিনিধি, ৩১ মার্চ (প্রাইম নিউজ বিডি ডটকম) – সীমান্তের কাছাকাছি কিছু কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে মিয়ানমারের সেনাবাহিনীর সমাবেশ ঘটনানোর আনুষ্ঠানিক প্রতিবাদ জানালো বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার দুপুরে কক্সবাজারের এক অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিজিবি নাসাকার সেক্টর কমান্ডার পর্যায়ের এক সমন্বয় সভায় বিজিবি’র কর্মকর্তারা এ প্রতিবাদ… বিস্তারিত
চট্টগ্রামে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১
চট্টগ্রাম ব্যুরো অফিস, ৩১ মার্চ (প্রাইম নিউজ বিডি ডটকম) – মাদকদ্রব্য বেচাকেনার সময় ১০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মহানগর (সিএমপি) গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতের নাম- মো. রিটন মিয়া (৩২)। আজ শনিবার গোয়েন্দা পুলিশের একটি দল দামপাড়া পুলিশ লাইনের ১ নম্বর গেট সংলগ্ন হোটেল সিলমন’র সামনে অভিযান চালিয়ে রিটনকে গ্রেফতার করে।… বিস্তারিত
সমুদ্র জয় করেছি, এখন কাজ হচ্ছে মানুষের মন জয় করা : যোগাযোগমন্ত্রী
গাজীপুর প্রতিনিধি, ৩১ মার্চ (প্রাইম নিউজ বিডি ডটকম) – যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা সমুদ্র জয় করেছি, এখন কাজ হচ্ছে মানুষের মন জয় করা। আজ শনিবার দুপুরে গাজীপুরের টঙ্গী সফিউদ্দিন সরকার একাডেমী মাঠে শহীদ আহসানউল্লাহ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন- আমদের ভুল হতে… বিস্তারিত
৯০ দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার না আনলে পালাবার রাস্তা খুঁজে পাবেন না : ফখরুল
স্টাফ রিপোর্টার, ঢাকা, ৩১ মার্চ (প্রাইম নিউজ বিডি ডটকম) – সরকারকে উদ্দেশ্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ৯০ দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে না আনলে পালাবার রাস্তা খুঁজে পাবেন না। আজ শনিবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে দেওয়া প্রধান অতিথির বক্তৃতায় তিনি… বিস্তারিত
রবিবার খুলছে রুয়েট
রুয়েট প্রতিনিধি, ৩১ মার্চ (প্রাইম নিউজ বিডি ডটকম) – ছাত্রলীগ নেতার মৃত্যুকে কেন্দ্র করে ১৫ দিন বন্ধ থাকার পর আগামীকাল রবিবার খুলছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। রবিবার থেকে যথারীতি ক্লাস ও পরীক্ষা চলবে বলে জানিয়েছে রুয়েট জনসংযোগ দফতর কর্মকর্তা গেলাম মর্তুজা। আজ শনিবার সকাল ৯টায় বিশ্ববিদ্যলয় আবাসিক হলসমূহ… বিস্তারিত
মহেশপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ
ঝিনাইদহ প্রতিনিধি, ৩১ মার্চ (প্রাইম নিউজ বিডি ডটকম) – ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার মানিকদি গ্রামের বিলে অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ পাওয়া গেছে। মহেশপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আশিকুর রহমান জানান, উপজেলার পান্তাপাড়া ইউনিয়নের মানিকদিহি গ্রামের ভড়ভড়ে বিলে লাশটি মাটিচাপা দেওয়া ছিল। তিনি আরও জানান, এলাকার কৃষকদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে… বিস্তারিত
নালিতাবাড়ীতে প্রেমের টানে ২ সন্তানের জননী ঘর ছাড়া
এম সুরুজ্জামান, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি, ৩১ মার্চ (প্রাইম নিউজ বিডি ডটকম) – শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাতকুচি গ্রামের ২ সন্তানের জননী গৃহবধূ জয়নব বেগম ওরফে জোনাকী বেগম (৩০) পরকীয়া প্রেমের টানে ঘর ছেড়েছেন। প্রেমিক আমির হোসেন (২২) পার্শ্ববর্তী পলাশীকুড়া গ্রামের মতিবর রহমানের একমাত্র ছেলে। আজ শনিবার দুপুড়ে পলাশীকুড়া জনতা উচ্চ বিদ্যালয়… বিস্তারিত
প্রিমিয়ার ব্যাংক চ্যাম্পিয়নশীপ লীগে অগ্রণীব্যংক জয়ী
সৈয়দুল কাদের, কক্সবাজার প্রতিনিধি, ৩১ মার্চ (প্রাইম নিউজ বিডি ডটকম) – প্রিমিয়ার ব্যাংক বাংলাদেশ চ্যাম্পিয়নশীপ লীগের দ্বিতীয় পর্বে দ্বিতীয় নিষ্প্রাণ খেলায় ১-০ গোলে জয়লাভ করেছে অগ্রণীব্যাংক লিঃ স্পোর্টিং ক্লাব। কক্সবাজার বীর শ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে আজ শনিবার বিকেল ৩ টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত খেলায় ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে হারিয়ে পূর্ণ পয়েন্ট… বিস্তারিত
নীলফামারীতে বাংলাভিশনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
এস.এ প্রিন্স, নীলফামারী প্রতিনিধি, ৩১মার্চ (প্রাইম নিউজ বিডি ডটকম) – বর্ণাঢ্য আয়োজনে বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে নীলফামারীতে। শোভাযাত্রা, আলোচনা সভা, চিত্রাংণ প্রতিযোগী, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে। আজ শনিবার সকাল সাড়ে ১১টায় বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নীলফামারী প্রেসক্লাবে… বিস্তারিত


